নিউজ ডেস্ক :
রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন।
শনিবার সকাল ৭টার দিকে তার স্ত্রী কর্মস্থলে যান। এরপর বেলা ১১টায় স্বামীর ফোনে কল করে সাড়া না পেয়ে মেয়েদের জানান। বাসায় এসে তারা বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কলাবাগান থানার ওসি জানিয়েছেন, টাইটাস হিল্লোল রেমার পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন বিষণ্নতায় ভুগছিলেন এবং নিয়মিত ঘুমের ওষুধ খেতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
