মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক:

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাত ২টা ৪০ মিনিটে দেওয়া এক ফেসবুকে স্ট্যাটাসে এই তথ্য জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এডমিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ফেসবুকের ভেরিফায়েড আইডিতে বলা হয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।