Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটাব্যবস্থায় বড় পরিবর্তন: মেধার ভিত্তিতে নিয়োগের পথ সুগম

Posted on April 8, 2025April 8, 2025 by editor

নিউজ ডেস্ক :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। দীর্ঘদিনের কোটানির্ভর ব্যবস্থার অবসান ঘটিয়ে এবার মূলত মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর খসড়ায় বলা হয়েছে, উচ্চ আদালতের রায় অনুসারে কোটার পরিমাণ সীমিত করে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই ৭ শতাংশ কোটার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হবে।

এর ফলে আগের মতো নারী, পোষ্য ও পুরুষ কোটা থাকবে না। ২০১৯ সালের নিয়োগবিধিতে যেখানে ৬০ শতাংশ পদ নারী প্রার্থীদের জন্য নির্ধারিত ছিল, সেখানে এবারের খসড়ায় সেই কোটাব্যবস্থা বাতিল করা হয়েছে। এতে নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের এক বৈষম্যের অবসান ঘটবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। অভিযোগ ছিল, অনেক কম নম্বর পাওয়া প্রার্থী কোটার সুবিধায় নিয়োগ পেতেন, অথচ অপেক্ষাকৃত বেশি নম্বরপ্রাপ্তরাও বাদ পড়তেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, নতুন নিয়োগবিধিতে কোটাব্যবস্থায় আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি সহকারী শিক্ষকদের মধ্য থেকেই শতভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুযোগ নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট-সেপ্টেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। গত ডিসেম্বর পর্যন্ত দেশে সহকারী শিক্ষকের ৮ হাজারের বেশি পদ শূন্য ছিল, তবে বিজ্ঞপ্তির সময় এই সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে শিক্ষকসংখ্যা তিন লাখ ৬২ হাজার ৭০৯ জন। এর মধ্যে নারী শিক্ষক রয়েছেন দুই লাখ ৩৫ হাজার ৬৭০ জন এবং পুরুষ শিক্ষক এক লাখ ২৭ হাজার ৩৯ জন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme