জাগ্রত পাহাড় ডেস্ক:
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ফরম পূরণ আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণ চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। তবে বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ থাকছে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ফরম পূরণের সময়সীমা
বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ: ১ থেকে ৯ ডিসেম্বর।
বিলম্ব ফি ছাড়া ফি জমা: ১০ ডিসেম্বর।
বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ: ১১ থেকে ১৪ ডিসেম্বর।
বিলম্ব ফি দিয়ে ফি জমার শেষ তারিখ: ১৫ ডিসেম্বর।
ফরম পূরণের ফি
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ফি: ২,১২০ টাকা।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ফি: ২,২৪০ টাকা।
(উল্লেখিত ফি-এর মধ্যে ব্যবহারিক ফি এবং কেন্দ্র ফি অন্তর্ভুক্ত।)
বিলম্ব ফি: সর্বোচ্চ ১০০ টাকা।
বেতন ও সেশন চার্জ সংক্রান্ত নির্দেশনা
নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে সর্বমোট ২৪ মাসের বেশি বেতন বা সেশন চার্জ আদায় করা যাবে না।
নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ
ফরম পূরণের আগে স্কুলগুলোকে ২৭ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। সেখান থেকে ফরম পূরণ করতে হবে অনলাইনে।
