Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আজ এইচএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী

Posted on June 26, 2025June 26, 2025 by editor

নিউজ ডেস্ক:

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ জুন)। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসতে যাচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হবে।

আজ প্রথম দিনে সাধারণ ৯ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬০৫ কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে। মাদ্রাসা বোর্ডের অধীন ৪৫৯টি কেন্দ্রে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীন ৭৩৩টি কেন্দ্রে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা নেওয়া হবে। সব বোর্ডের প্রথম দিনের পরীক্ষা সকাল ১০টায় শুরু এবং শেষ হবে দুপুর ১টায়। এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, ২০২৪ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

এদিকে, পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত রাখতে সরকার ও শিক্ষা মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রশ্নফাঁস ও গুজব প্রতিরোধে বাড়তি নজরদারির পাশাপাশি দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। পরীক্ষার সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিশেষ নজরদারি চালানো হবে।

পরীক্ষা নির্বিঘ্ন করতে পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। এসব নির্দেশনায় পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য পূরণ, উত্তরপত্র না ভাঁজ করা এবং মোবাইল ফোন কেন্দ্রের ভেতরে না আনার বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বহুনির্বাচনি ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি না রেখে পরীক্ষা পরিচালিত হবে। ব্যবহারিকসহ সব অংশেই পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার্থী শুধুমাত্র প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে এবং কেউ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না—আসনবিন্যাসে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। এছাড়া উপস্থিতি পত্রে স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক।

এছাড়া, ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে ৩৩ দফা নির্দেশনা জারি করেছে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক রাখাসহ পরীক্ষাকেন্দ্রে তিন ফুট দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। পরীক্ষার তিন দিন আগে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণ করে খামে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সেট অনুযায়ী খাম খোলা এবং অব্যবহৃত সেট ফেরত পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। প্রশ্ন আনার সময় পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

এর বাইরে, কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নকল প্রতিরোধে পোস্টার টানানো এবং কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে শুধুমাত্র কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহারের অনুমতি থাকবে। বর্ষাকাল বিবেচনায় নিয়ে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সংশ্লিষ্ট দপ্তরকে আগাম প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্যবিধির বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সমন্বয়ক খন্দকার এহসানুল কবির গণমাধ্যমকে জানান, এবারের এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, পরীক্ষার সময় সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme