Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আমিরাবাদের রাজঘাটায় জামায়েত নেতার হুমকিতে নিরাপত্তা হীনতায় ভুগছে স্থানীয় এক পরিবার

Posted on April 6, 2025April 6, 2025 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক :

বর্তমান সময়েও কথিত জামায়াতপন্থিদের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে আমিরাবাদের রাজঘাটা এলাকার বাসিন্দারা। বিশেষ করে মৃত ড্রাইভার আব্দুল মালেকের পরিবার তাদের নির্যাতন ও হুমকির ভয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

মৃত আব্দুল মালেকের পরিবারের দাবি, গেল ৫ এপ্রিল ২০২৫ তারিখে পূর্ব শত্রুতার জেরে এলাকার প্রভাবশালী ব্যক্তি আব্দুল বারি মাস্টার গং, আব্দুল মোনাফ গং এবং কৃষি অফিসার এস. এম. জহির টিপু (মৃত ফরিদ মাস্টার গং) মিলে মালেকের ৪র্থ সন্তান জসীম উদ্দিনকে নিজেদের দখলকৃত জায়গায় ঘেরোয়া ঠিক করতে বাধা দেন। কথাকাটাকাটির এক পর্যায়ে কথিত আমিরাবাদ ইউনিয়নের জামায়াত নেতা কাজি নুরুল আলম, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সাহাব উদ্দিন, উক্ত ওয়ার্ডের জামায়াত নেতা পান আরিফ রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় ৫০ থেকে ৭০ জন চাঁদাবাজ সন্ত্রাসী এনে জসীম উদ্দিন ও তার ছেলেকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে এনে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে পরিবারটি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

পরিবারের দাবি, ঘটনাটির পর থেকে তারা নানা ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন। চাঁদাবাজ সন্ত্রাসীরা তাদের উদ্দেশে বারবার ভয়ভীতি ছড়াচ্ছে। হুমকির মধ্যে উল্লেখযোগ্য ছিল—

“আর একটা কথা বল্লে ঠোঁট সেলাই করে দেব।”

“রাস্তায় দেখলে লোকাল চাঁদাবাজ গুন্ডা দিয়ে মারধর করব।”

“এই বিষয়ে কথা বল্লে জিহ্বা কেটে ফেলব।”

পরিবারটি মনে করেন, স্বাধীনতা আন্দোলনে ছাত্ররা যে ত্যাগ স্বীকার করেছে, সেই আন্দোলনের চেতনাকে আজ ক্ষুণ্ন করছে রাজনৈতিক প্রভাবশালী একটি গোষ্ঠী। তারা বলছেন, “ছাত্ররা রক্ত দিয়েছে দেশের মানুষকে শোষণ ও নির্যাতনের হাত থেকে মুক্ত করার জন্য, অথচ আজ রাজনীতির নামে চলছে নির্মম শোষণ ও দমন।”

অভিযুক্তদের সাথে এবিষয়ে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হই। স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় হতাশ পরিবারটি এখন প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তার প্রত্যাশা করছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme