Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

৭২-এর সংবিধানের মাধ্যমে দেশকে আল্লাহর বিধান থেকে বিচ্যুত করা হয়েছে: মামুনুল হক

Posted on November 1, 2025November 1, 2025 by editor

নিউজ ডেস্ক:

বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ১৯৭২ সালে প্রণীত সংবিধানকে ইসলাম ও স্বাধীনতার সংগ্রামের চেতনা বিরোধী আখ্যায়িত করে বলেন, “৭২ সালের সংবিধান ৭১-এর চেতনা পরিপন্থী। এই সংবিধানের মাধ্যমে দেশকে আল্লাহর বিধান থেকে বিচ্যুত করা হয়েছে।”

মাওলানা মামুনুল হক আজ শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের হালুয়াঘাট আদর্শ হাইস্কুল মাঠে এবং বিকেল ৩টায় ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় শাখার উদ্যোগে আয়োজিত পৃথক দুইটি গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ। এখানে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আধিপত্যবাদী ও ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রাম অব্যাহত থাকবে।

গণ-সমাবেশে তিনি আরও বলেন, “আমরা সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি — এবারের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ ইনশাআল্লাহ।”

তিনি বলেন, অতীতে বিভিন্ন সরকার সংখ্যালঘুদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস ক্ষমতায় গেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়ি গারো সম্প্রদায়ের ধর্মীয় মৌলিক অধিকার সংরক্ষণ করা হবে।

তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাকে আমরা নিজেদের দায়িত্ব মনে করি।

ফুলপুরের সমাবেশে তিনি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ এবং হালুয়াঘাটের সমাবেশে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলামের হাতে নির্বাচনী প্রতীক “রিক্সা” তুলে দেন।

উভয় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী এবং কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

গণ-সমাবেশে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন— ময়মনসিংহ পশ্চিম জেলার সভাপতি মুফতি সারোয়ার হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় আমেলা সদস্য মাওলানা মাহমুদুল হাসান নাঈম, খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুহাম্মদ মুসতাক আহমাদ, ময়মনসিংহ পূর্ব শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, হালুয়াঘাট থানা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রশিদ, মাওলানা আবু নাঈম, মাওলানা ফারুক হুসাইন ও মাওলানা মোফাজ্জল হুসাইন প্রমুখ।

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রবল বর্ষণ উপেক্ষা করে উভয় সমাবেশেই হাজার হাজার নেতাকর্মী ও জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গণ-সমাবেশে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপজেলা শাখার সভাপতিগণ এবং পরিচালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদকবৃন্দ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,063)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme