Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

৫০ হাজার পিস ইয়াবাসহ যুবদল নেতা ও দুই সহযোগী আটক

Posted on July 29, 2025July 29, 2025 by editor

নিউজ ডেস্ক:

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে আবারও বেরিয়ে এসেছে ভয়াবহ এক চিত্র। অভিনব কৌশলে প্রাইভেট কারের অতিরিক্ত গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবা। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি। রবিবার (২৮ জুলাই) রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকদের একজন কক্সবাজার পৌর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম (২৬)। তিনি শহরের পশ্চিম চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তার সঙ্গে আটক হয়েছেন তার ছোট ভাই মো. কবির (২৩) এবং উখিয়ার থাইংখালী রহমতেরবিল এলাকার মামুনুর রশিদ (২৪)।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের একটি দল রোববার রাত ১১টার দিকে অভিযান চালায়। অভিযানে একটি ওয়াইন রেড রঙের প্রাইভেট কার আটক করা হয়। পরে গাড়িটির অতিরিক্ত গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে উদ্ধার করা হয় ৫০ হাজার পিস ইয়াবা।

তিনি বলেন, ‘তেলচালিত গাড়িতে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার বসিয়ে তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকানো হয়েছিল ইয়াবাগুলো। এটি পরিকল্পিত ও সংগঠিত একটি চক্রের কাজ। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের পেছনে যারা রয়েছে, তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।’

এদিকে, কক্সবাজার পৌর যুবদলের নেতা ইয়াবাসহ আটকের খবরে সংগঠনটির ভেতরেও শুরু হয় তোলপাড়। রাতেই যুবদলের পক্ষ থেকে নুরুল ইসলামকে দলীয় পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল এক ফেইসবুক পোস্টে জানান, ‘ব্যক্তিগত অসামাজিক কার্যকলাপের কারণে’ তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলের অন্য সদস্যদের সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপকর্মে জড়িত না হন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,055)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme