Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

১৯৭১ সালে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা বদনাম চাপানো হয়েছিল: ড. তাহের

Posted on September 29, 2025September 29, 2025 by editor

নিউজ ডেস্ক:

২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। সীমান্ত সমস্যা, ভিসা নীতি থেকে শুরু করে রাজনৈতিক বক্তব্য সবকিছুতেই তীব্রতা বেড়েছে। যদিও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দিল্লি-ঢাকার আলোচনা অব্যাহত রয়েছে।

এমন পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি করেন, দেশের অন্তত ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত।

গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। ভারতের হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭১ সালে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা বদনাম চাপানো হয়েছিল। এবার ভারত যদি দেশে ঢুকে পড়ে, তবে সেই বদনাম মুছে যাবে এবং প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ মিলবে।”

তাহের আরও বলেন, “কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। তাদের একভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে, আরেকভাগ লাঠি হাতে প্রতিরোধ গড়ে তুলবে। রাসূল (সা.)-এর গাজওয়া সম্পর্কিত হাদিস বাস্তবায়নের সুযোগ তখন তৈরি হবে।” তিনি জোর দিয়ে বলেন, কোনো শক্তিই বাংলাদেশকে গ্রাস করতে পারবে না।

যাকাতভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনার প্রসঙ্গ টেনে ড. তাহের বলেন, অফিসিয়ালি যাকাত আদায় করা হলে তিন থেকে চার বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। এই অর্থ দিয়ে কর্মসংস্থান তৈরি, ব্যবসায়িক উদ্যোগ এবং ক্ষমতায় গেলে মুসলিম বিশ্বের যাকাত বাংলাদেশে আনার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

ভারতের সম্ভাব্য আগ্রাসন নিয়ে শঙ্কার প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে ভয় দেখায়, জামায়াত ক্ষমতায় এলে পাশের দেশ ঢুকে পড়বে। আমি দোয়া করি, তারা যেন ঢুকে। কারণ এতে ১৯৭১ সালের মিথ্যা বদনাম মুছে যাবে এবং আমরা সত্যিকারের স্বাধীনতা যোদ্ধা হিসেবে পরিচিতি পাব।”

এদিকে রাজনৈতিক বিশ্লেষক জাহির রহমান মনে করেন, ড. তাহেরের এই বক্তব্যকে ভারতকে আশ্বস্ত করার প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। তাঁর মতে, জামায়াত একদিকে ভারতকে বোঝাতে চাইছে তারা আক্রমণাত্মক কোনো পদক্ষেপ নেবে না, আবার অন্যদিকে নিজেদের জিহাদি অবস্থানও তুলে ধরছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,062)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme