Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

স্বাধীনতা-সার্বভৌমত্বে কোনো আপোষ নয়: লুৎফুজ্জামান বাবর

Posted on August 22, 2025August 22, 2025 by editor

নিউজ ডেস্ক:

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো অপশক্তির সঙ্গে কখনো আপোষ করা হবে না। অতীতে করা হয়নি, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ।

নেতাকর্মীদের উদ্দেশে বাবর বলেন, “দলকে যারা ভালোবাসেন, দলের আদর্শে বিশ্বাস করেন, তাদের অবশ্যই কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের কঠিন পথ অতিক্রম করতে হবে। এজন্য বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী দিনে দলের শক্তি বাড়াতে হলে সবার আগে নিজেদের সৎ থাকতে হবে। অন্যায় কাজে জড়াব না, অন্য কাউকেও জড়াতে দেব না। কেউ অন্যায় করলে তা জানাতে হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।”

বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে বাবর বলেন, আওয়ামী সরকারের দমন-পীড়নে দেশনেত্রীর এক ছেলে মৃত্যুবরণ করেছেন। আরেকজন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে জীবনযাপন করছেন।

তারেক রহমানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “দেশের প্রতিটি অঞ্চলে দল ও অঙ্গ সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করেছেন তিনি। বিএনপি আজ অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।”

নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে বাবর বলেন, “আমাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা দেওয়া হয়েছিল। কিন্তু আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমি মুক্ত। দীর্ঘ প্রায় ১৮ বছর সংগ্রামে টিকে আছি।”

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ওরফে ভিপি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিনি নিজ নির্বাচনী এলাকায় আসেন। শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে পথসভা করেন এবং দুপুরে খালিয়াজুরীতে যোগ দেন।

উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,055)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme