বান্দরবান প্রতিনিধি :
সম্প্রতি বান্দরবানে আত্মপ্রকাশ করা রাজনৈতিক সংগঠন “এনসিপি – জনগণের দল” অভিযোগ করেছে, তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর থেকেই কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপি’র ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিভ্রান্তিকর অপপ্রচার শুরু করেছে। এতে সাধারণ মানুষের মাঝে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
এনসিপি নেতৃবৃন্দ বলেন, মত প্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার হলেও মিথ্যা তথ্য প্রচার করে ব্যক্তি বা সংগঠনের মানহানি করা কখনোই গ্রহণযোগ্য নয়। তারা আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে এমনকি কোনো ব্যক্তি উপস্থিত না থাকলেও তার নাম ব্যবহার করে দোষারোপ করা হয়েছে, যা নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।
সংগঠনটির পক্ষ থেকে এসব গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় এবং একই সঙ্গে জনগণকে সত্য-মিথ্যা যাচাই করে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়।
