Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সাম্য হত্যার আসামির পক্ষে বিএনপিপন্থী আইনজীবী, জাতীয়তাবাদী ভাই-বোনদের জানিয়ে পোস্ট ভাইয়ের

Posted on July 30, 2025July 30, 2025 by editor

নিউজ ডেস্ক:

সাম্য হত্যা মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন সাম্যের ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর। মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুকে আইডিতে একটি নিউজের ফটোকার্ড শেয়ার করে তিনি এমন মন্তব্য করেন। 

শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন, আমাদের ছোট ভাই শাম্মুর হত‍্যাকান্ড ও বিচার নিয়ে জাতীয়তাবাদী ভাই-বোনেরা বেশ উৎকন্ঠিত থাকেন। প্রায়ই মামলা ও বিচারের খোঁজ নেন। তাঁদের জ্ঞাতার্থে ফটোকার্ডটি আপলোড দিলাম।

এর আগে সাম্য হত্যা মামলায় আসামির পক্ষে দাঁড়ানোয় সমালোচনার মুখে পড়েছেন বিএনপিপন্থি আইনজীবী আমানুল করিম লিটন। গতকাল ২৮ জুলাই ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হকের আদালতে রিমান্ড শুনানিতে এ ঘটনা ঘটে। 

এসময় রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী কাইয়ুম হোসেন নয়নের তোপের মুখে পড়েন আমানুল করিম লিটন। তিনি বলেন, আমানুল করিম লিটন ভাইকে বিএনপির বিভিন্ন ব্রিফের সময় দেখেছি। বিএনপির সব জায়গায় (আদালতের) তাকে দেখেছি। এটা ছাত্রদল হত্যা মামলা। আর উনি হত্যাকারীদের পক্ষে দাঁড়িয়েছেন। তবে এর কোনো উত্তর দেননি আমানুল করিম লিটন। 

শুনানি শেষে আদালত রিপনের একদিন এবং অপর দুই আসামি মেহেদী হাসান ও হৃদয়ের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,055)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme