Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সংস্কারবিহীন এক তরফা নির্বাচন দেশের জনগণ মানবে না : নাহিদ ইসলাম

Posted on July 3, 2025July 3, 2025 by editor

নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারবিহীন এক তরফা নির্বাচন দেশের জনগণ মানবে না। সেই নির্বাচনে এনসিপি অংশ নেবে না। জুলাই আন্দোলন ভয় ভেঙে দিয়ে আমাদের নির্ভয়ে কথা বলতে ও কীভাবে দাবি আদায় করতে হয় তা শিখিয়েছে।

বুধবার (০২ জুলাই) বিকেলে লালমনিরহাটের মিশন মোড় চত্বরে সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। শুধু সরকার পরির্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি। একদলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র-জনতা রক্ত দেয়নি।’

এর আগে লালমনিরহাটের ঐতিহাসিক এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় মাসব্যাপী ‌‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে পথসভা ও সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে কিন্তু গত এক বছরে আমরা কী পেলাম! এখন আমরা সেই হিসাব মেলাব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচার এখনো হয়নি। যারা ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছে তাদের বিচার হয়নি। ফ্যাসিস্টের আমলে যেসব ব্যবসায়ী আমলারা অবৈধভাবে অর্থের পাহাড় গড়েছে তাদের বিচার হয়নি। এখনো ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারতে বসে ষড়যন্ত্র করছে। তাকে দেশে ফিরিয়ে এনে খুনের বিচার করতে হবে।’

তিনি বলেন, ‘পানির জন্য তিস্তার কৃষকরা ফসল ফলাতে পারে না। ভারত তিস্তার পানি ন্যায্য হিস্যা দেয় না। প্রতিবেশী দেশটি এক তরফা পানি প্রত্যাহার করে তিস্তাকে বানিয়েছে মরুভূমি। দেশের সীমান্তের মানুর অরক্ষিত। আমরা তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করব। আমরা সীমান্তের মানুষদের সুরক্ষা নিশ্চিত করব। আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি।’

তিনি আরও বলেন, ‘গত ৫০ বছরে উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে। শুধু সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু লালমনিরহাটসহ উত্তরের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। আমার এই বৈষম্য দূর করতে চাই। আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। এনসিপি সেই লক্ষেই কাজ করবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার ও সহকারি মূখ্য সংগঠক রাসেল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে এনসিপি নেতারা কুড়িগ্রাম জেলায় পথসভা ও সমাবেশ করেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme