Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

শেখ হাসিনাকে পুশইন করুন: নাহিদ ইসলাম

Posted on July 27, 2025July 27, 2025 by editor

নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘কোটা আন্দোলন থেকে শুরু হওয়া গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে গেছেন। এখন দিল্লিতে বসেই তিনি দেশ চালাতে চাইছেন, আর ভারত তার হাজারো সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে। সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশইন হচ্ছে, যা বাংলাদেশের জনগণকে ধোঁকা দেওয়ার নামান্তর।”

তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, পুশইন করতে হলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশইন করুন। আমরা শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাব।’ রবিবার (২৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের থানার মোড়ে এনসিপির আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও আজও দৃশ্যমান কোনো বিচার আমরা দেখিনি। আওয়ামী লীগের দোসররা এখনও প্রশাসন ও পুলিশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে রয়েছে। গোপালগঞ্জসহ সারা দেশে মুজিববাদকে আমরা ঠাঁই দিতে চাই না।’

তিনি শেরপুরের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলেন, ‘এখানে হাসপাতালে চিকিৎসাসেবা নেই, শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয়, কর্মসংস্থান নেই। উন্নয়ন হয়েছে কেবল আওয়ামী লীগের সন্ত্রাসী ও দোসরদের।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন—এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভা শুরুর আগে শহরের শহীদ মাহবুব চত্বর থেকে জুলাই পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে শেষ হয়। এতে সাধারণ জনগণ, এনসিপির কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,055)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme