Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

শাহজালালের মাজার জিয়ারতের মধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক

Posted on January 12, 2026January 12, 2026 by editor

নিউজ ডেস্ক:

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণাভিযান শুরু করবেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে একথা জানান।সালাহউদ্দিন লেন, পীর-আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন। ২২ জানুয়ারি প্রথমে তিনি সিলেট শহরে হয়রত শাহ জালাল (রহ.) এবং খাদিমনগরে হয়রত শাহ পরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।বিএনপি প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে এবং বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে সব কয়টি নির্বাচন সিলেটে থেকেই নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।এদিকে তারেক রহমানের সিলেটে আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট জেলা বিএনপি ও মহানগর বিএনপি।

জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, আগামী ২২ জানুয়ারি ৩৬০ আউলিয়ার আধ্যাত্মিক নগরী সিলেট থেকে তারেক রহমান নির্বাচন প্রচার শুরু করবেন। এখানে উনি সকালে প্রথমে শহরে হয়রত শাহ জালাল (রহ.) এবং শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খাদিম নগরে হয়রত শাহ পরাণ (রহ) মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের প্রথম জনসভায় বক্তব্য রাখবেন।

তিনি বলেন, আমরা বিএনপি চেয়ারম্যানে সিলেট আগমন উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি নিয়েছি। প্রায় দুই যুগের পর তারেক রহমান সিলেট আসছেন। সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সিলেটবাসী। প্রথমত চেয়ারম্যান হিসাবে প্রথম সফর আর দ্বিতীয় আমরা সিলেটবাসী আমাদের পরম আত্মীয়কে বরণ করার জন্য আমরা অধীর আগ্রহে আছি।

সিলেটের জনসমাবেশ শেষ করে তারেক রহমান সিলেট-ঢাকা মহাসড়ক পথে তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন জানিয়ে কাইয়ুম চৌধুরী জানান, সিলেটের পর ওই মহাসড়ক পথে সব নির্বাচনী এলাকায় একটি করে সমাবেশে বক্তব্য রাখবেন।

সিলেট শহরের পর সিলেট-ঢাকা মহাসড়ক পথে মৌলবীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষনবাড়ীয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ  জেলা রয়েছে সেসব এলাকায় একটি করে পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

সিলেটের নেতারা  তারেক রহমানের সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। কারণ বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রথম কোনো জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং দলের নির্বাচনী অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন।

সিলেট সফরের পুরো কর্মসূচি এখনো কেন্দ্রীয় ভাবে ঘোষণা করা হয়নি। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, সফরসূচি চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে যথা সময়ে।

তবে গত শনিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেe তারেক রহমান বলেছেন, ২২ তারিখ থেকে তিনি বলেছেন, সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগনের সামনে যাব।
 
সর্বশেষ ২০০৫ সালে তারেক রহমান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দলের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে তারেক রহমান সিলেটে এসেছিলেন বলে জানান সিলেটের নেতারা।

১৭ বছর পর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই গত ৩০ ডিসেম্বর তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme