Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

শহীদ জিয়াকে অবমাননার পুরনো ভিডিও ভাইরাল: ‘উস্কানির ফাঁদে পা’ বললেন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব

Posted on July 13, 2025July 13, 2025 by editor

নিউজ ডেস্ক:

ছড়িয়ে পড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননার একটি ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান।তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের আমলে বিএনপির কোনো একটা প্রোগ্রাম হামলা চালিয়ে পণ্ড করার পর জিয়াউর রহমানের এ ছবি অবমাননা করা হয়েছিল। তিনি প্রশ্ন তুলে জানতে চেয়েছেন যে, এতদিন আগের এই ছবিটি কেন নতুন করে সামনে আনা হল? এছাড়া, তিনি বিষয়টিকে পরিকল্পিত উস্কানির ফাঁদে পা দেওয়া হিসেবে দেখছেন।শনিবার (১২ জুলাই) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, শহীদ জিয়ার ছবিকে অসম্মান করার একটা ভিডিও সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটা কবেকার এবং কারা করেছে তার কোনো উল্লেখ ও প্রমাণ নেই। বুঝে কিংবা না-বুঝে অনেকেই ওই ভিডিও শেয়ার করছেন।

তিনি দাবি করেন, ভিডিওটি নতুন নয় এবং এটি তিনি আগেও দেখেছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, আমার যদ্দুর মনে পড়ে, এই ভিডিওটা ফ্যাসিস্ট হাসিনার আমলে আমি দেখেছি। লীগের গুণ্ডারা বিএনপির কোনো একটা প্রোগ্রাম হামলা চালিয়ে পণ্ড করার পর এই অপকাণ্ড ঘটিয়েছিল।

ভিডিওটি হঠাৎ করে আবার ভাইরাল হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মারুফ কামাল খান প্রশ্ন তোলেন। তিনি বলেন, ওটা হঠাৎ করে আজ কেন ছড়ানো হচ্ছে? কারা ছড়াচ্ছে? উদ্দেশ্য কী? এতে কি শহীদ জিয়ার মর্যাদা রক্ষা হচ্ছে? পরিকল্পিত উস্কানির ফাঁদে কি অনেকেই পা দিয়ে ফেলেছেন?

মারুফ কামাল খানের ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হল:

শহীদ জিয়ার ছবিকে অসম্মান করার একটা ভিডিও সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটা কবেকার এবং কারা করেছে তার কোনো উল্লেখ ও প্রমাণ নেই। বুঝে কিংবা না-বুঝে অনেকেই ওই ভিডিও শেয়ার করছেন।

আমার যদ্দুর মনে পড়ে, এই ভিডিওটা ফ্যাসিস্ট হাসিনার আমলে আমি দেখেছি। লীগের গুণ্ডারা বিএনপির কোনো একটা প্রোগ্রাম হামলা চালিয়ে পণ্ড করার পর এই অপকাণ্ড ঘটিয়েছিল। কিন্তু ওটা হঠাৎ করে আজ কেন ছড়ানো হচ্ছে? কারা ছড়াচ্ছে? উদ্দেশ্য কী? এতে কি শহীদ জিয়ার মর্যাদা রক্ষা হচ্ছে?

পরিকল্পিত উস্কানির ফাঁদে কি অনেকেই পা দিয়ে ফেলেছেন?

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (2)
  • বিলাইছড়ি (5)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme