Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

রাজধানীতে সরব ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’, সকালে আগারগাঁও, সন্ধ্যায় ধানমন্ডিতে মিছিল

Posted on September 13, 2025September 13, 2025 by editor

নিউজ ডেস্ক::

রাজধানীতে বেশ সক্রিয় হয়ে উঠেছে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বাংলামোটর, উত্তরা ও মিরপুরে মিছিল করে দলটি। এর পরদিন আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে মিছিল করেছে আওয়ামী লীগ। একই দিন সন্ধ্যায় ধানমন্ডিতে বড় আকারের বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।

জানা গেছে, রাজধানীর ধানমন্ডিতে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। শনিবার রাত ৮টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের রাপা প্লাজার সামনে থেকে ৩২ নম্বর সড়কের দিকে মিছিল হয়েছে। এ ঘটনায় পরে দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

মিছিলে অংশ নেওয়া এক যুবলীগ নেতা বলেন, “সরকারের দমন-পীড়ন, নিরীহ নেতাকর্মীদের ধরপাকড় এবং শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলার প্রতিবাদে আমরা মিছিল করেছি। নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। এখন আর জেলকে ভয় পাই না, কত জেলে ভরবে তা আমরা দেখব। দিনদিন মিছিল বাড়তে থাকবে।”

রাপা প্লাজার সামনে হকার আব্দুস সালাম বলেন, হঠাৎ ‘অসংখ্য লোক’ রাপা প্লাজার সামনে মিছিল শুরু করে। তারা জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেন। সরকারের বিরুদ্ধেও তারা স্লোগান দেন।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “ধানমন্ডি ২৭ নম্বরের দিকে একটা মিছিল হয়েছিল। পুলিশের তৎপরতায় মিছিলটি বেশিদূর যেতে পারেনি। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনে থেকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। প্রায় হাজারো মানুষ এতে অংশ নেন। স্থানীয়দের ভাষ্য, ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা স্লোগান দিতে দিতে এগিয়ে যান—“শেখ হাসিনা”, “জয় বাংলা”, “জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে” ইত্যাদি। মিছিলটি বাংলাদেশ বেতারের সামনে থেকে শুরু হয়ে আগারগাঁও মোড়ে গিয়ে শেষ হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণআন্দোলনের মুখে ক্ষমতা হারান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। তিন দিন পর (৮ আগস্ট) গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, শীর্ষ নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয়। নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও মাঠের মিছিল পুরোপুরি থামাতে পারেনি অন্তর্বর্তী সরকার।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,061)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme