Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

যুবলীগের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Posted on June 15, 2024 by Editor

জাগ্রত পাহাড় প্রতিবেদন

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ শুরু করেছে যুবলীগ। শুক্রবার বিকালে গ্রীন মডেল টাউন, মাণ্ডা, মুগদায় কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ কর্মসূচির উদ্বোধন ও সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি। 

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, পরিবেশ বিষয়ক সম্পাদক হারিছ মিয়া শেখ সাগর, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ। 

উদ্বোধক ও সভাপতির বক্তব্যে শেখ ফজলে শামস পরশ বলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সারা দেশের যুবলীগের নেতাদের নির্দেশ দিচ্ছি যে, এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেবেন। নামকা ওয়াস্তে দায়সারাভাবে গাছ লাগাবেন না, গাছের পরিচর্যাও প্রয়োজন। এমন জায়গায় লাগাবেন না-মানুষের যাতায়াতের পথের মধ্যে পরে; যে পরের দিন মানুষজন বিরক্ত হয়ে গাছটা তুলে ফেলতে বাধ্য হয়। গাছ শুধু লাগালে হবে না, গাছ বাঁচাতেও হবে। এই দেশ আমাদের। আজকের জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে, আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ রঙে আঁকতে হবে। বর্তমান সরকার ২০৩০ সাল নাগাদ দেশের বনভূমি এলাকা বাড়িয়ে ২৫% শতাংশ করার লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। আমাদের জনসচেতনতামূলক কাজ করে সরকারের এই লক্ষ্য অর্জনে সহায়তা করতে হবে। 

প্রধান অতিথির বক্তব্যে সাবের হোসেন এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা আজকে প্রমাণ করেছেন, আমরা শুধু দেশকে স্বাধীন করি নাই, আমরা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে সারা বিশ্বের নেতৃবৃন্দ আমাদের নেত্রীকে সম্মান করে, শ্রদ্ধা করে। আপনারা জানেন- গত ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন। শুধু বাংলাদেশ আওয়ামী লীগ নয়, আমাদের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সব সংগঠন সারা বাংলাদেশে তারা গাছ লাগাবে।

তিনি আরও বলেন, আপনারা বলছেন এটা মানবিক কর্মসূচি। আমরা কিন্তু জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের যে চ্যালেঞ্জগুলো আছে সেটাকে আমরা বাংলাদেশের জন্য একটা অস্তিত্বের সংকট হিসেবে নিয়েছি। কারণ যেভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, যেভাবে হিমালয়ের বরফ গলছে তাতে বাংলাদেশের একটা বড় অংশ পানির নিচে তলিয়ে যাবে। প্রতিদিন নদী ভাঙনে ঘর-বাড়ি হারানো মানুষ ঢাকা শহরে আসছে, একটা পর্যায়ে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে হবে। এই সব পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে বেশি করে গাছ লাগাতে হবে, পাহাড় রক্ষা করতে হবে। আর এই গুরুদায়িত্ব যুবলীগকেই নিতে হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme