Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

যত বাধাই আসুক ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে: দুদু

Posted on June 29, 2025June 29, 2025 by editor

নিউজ ডেস্ক:

নির্বাচনের দিনটার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যত বাঁধা-বিপত্তি আসে না কেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে। এর সঙ্গে কোনো আপস নয়।

রোববার (২৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

দুদু বলেন, যারা সকালে এক কথা, দুপুরে এক কথা আবার বিকেলে আরেক কথা বলছেন তাদের বলবো— আসেন আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করি। ত্রুটি-বিচ্যুতি যেগুলো থাকবে আমরা বসে সমাধান করি। আর মানুষ যাকে ভোট দেবে সেই দল সরকার গঠন করবে। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি।

তিনি বলেন, স্বৈরাতন্ত্রের যারা বিরোধিতা করে, তারা গণতন্ত্র প্রত্যাশা করে। আর যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, তারা স্বৈরাতন্ত্রকে সরাসরি অথবা পরোক্ষভাবে সমর্থন করে। কিন্তু, গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আর সেই নির্বাচনকে যদি বাদ দেওয়া হয়, বিতর্ক করা হয় তাহলে তো পরোক্ষভাবে স্বৈরাতন্ত্রের পক্ষ হয়ে যায়। আমি কোনো দলের সমালোচনা করছি না। তবে সবার মতামত থাকতে পারে।

জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন হলে আমরা জানি কারা কত ভোটের অধিকারী। বাংলাদেশের সবচেয়ে পুরাতন পার্টি, বিএনপিরও অনেক আগে তাদের জন্ম। পাকিস্তান আমলে হওয়ার পরেও পাকিস্তান আন্দোলন তারা সমর্থন করেনি। ইসলামিক রিপাবলিকেও তারা দু-চারটার বেশি আসন পায়নি। একা একা ইলেকশন করলে কয়টা সিট পান আর বিএনপির সঙ্গে ইলেকশন করলে কয়টা সিট পান। আমরা জানি আপনাদের অবস্থা। এখন ইলেকশনে গেলে যতটুকু আছে সেটাও থাকবে না। সংকটের মধ্যে আপনারা আছেন। ভিন্নমতকে আমরা শ্রদ্ধা করি।

জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, ড. ইউনূসকে গণতান্ত্রিক সরকার, সর্বসম্মত সরকার মানেন কি না সেটা আপনাকে বলতে হবে। এটা গণঅভ্যুত্থানের সরকার। মানুষ রক্ত দিয়ে এই সরকারকে এনেছে। সেই সরকার ইলেকশনের আহ্বান করবে আর আপনি সেই ইলেকশনে যাবেন না!

শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন হতে হবে। বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে। বিএনপিকে ভালোবাসার কারণ হলো তারা স্বৈরাতন্ত্র সঙ্গে আপস করেনি। হাসিনার সঙ্গে আপস করেনি। বেগম জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন। তাকে এখন বিএনপি’র নেত্রী বললে হবে না। তিনি এখন সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন। তিনি যখন কথা বলেন, তখন দেশের মানুষ আশ্বস্ত হয়। আর তারেক রহমানকে আল্লাহ রক্ষা করেছে। ১/১১ এর সময় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আল্লাহ তাকে রক্ষা করেছেন। আর সেই দলের সঙ্গে আপনি (জামায়াতে ইসলাম) লাগবেন, একটু ভেবেচিন্তে লাগবেন না! গণতন্ত্রের প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি, আপনি (জামায়াতে ইসলাম) বিএনপিকে কীভাবে ঠেকাবেন। বিএনপি হচ্ছে সাগরের মতো। সাগর কখনো বাঁধ দিয়ে ঠেকানো যায় না।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সরকারের উদ্যোগে লন্ডনে ড. ইউনূস এবং তারেক রহমানের বৈঠক হয়েছে। আমার মনে হয় সমসাময়িক সময়ের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য ও আশার আলো জাগিয়েছে লন্ডনের এই বৈঠক। এখন যারা বিভিন্নভাবে বৈঠক নিয়ে সমালোচনার কথা বলছেন, দু-চারটা হালকা সুরে বা অন্যভাবে বলছেন, তারাও এই বৈঠকের পরপরই আশার কথা জাতিকে শুনিয়েছেন। জামায়াতে ইসলামসহ অন্যান্য সব দল এই বৈঠককে অভিনন্দিত করেছেন। যৌথ বিবৃতি নিয়ে প্রশ্ন তুলেছে। এরকম কথা কিছু কিছু ক্ষেত্রে লক্ষণীয়। আমার কাছে মনে হয়েছে যৌথ বিবৃতিটা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এপ্রিল মাসে এদেশে কখনো নির্বাচন হয়েছে কি না এটা আমার জানা নেই। জুন মাসেও নেই। তাহলে এটি যখন ফেব্রুয়ারি মাসে আসছে, বলা যায় সবাই এটা সমর্থন করেছে। এজন্য আমরা বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান ও ড. ইউনূসকে অভিনন্দন এবং ধন্যবাদও দিয়েছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ সংবাদপত্র এডিটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস এম মিজানুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি কালাম ফয়েজী, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, সাংবাদিক আসাদুজ্জামান বাবুল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক এম আহমেদ খান মন্টু, সহ-সাধারণ সম্পাদক মজনুর রহমানসহ প্রমুখ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme