Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মুজিব কোট আয়রন করা আছে, যদি আ.লীগ আসে আবার ফিরে যাব

Posted on January 12, 2026January 12, 2026 by editor

নিউজ ডেস্ক:

“আমি মুশা মিয়ার (বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান) হাত ধরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম। মুজিব কোট ঘরে আয়রন করা আছে। যদি আগামীকাল আবার আ. লীগ আসে, আ. লীগে যাবো। কিন্তু এখন তো আ.লীগ নেই। ভোট তো এক জায়গায় দিতেই হবে—ঘরে বসে থাকলে চলবে না। তাই এখন ধানের শীষেই ভোট দেব।”ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের নির্বাচনি প্রচারের সময় এভাবেই প্রকাশ্যে নিজের রাজনৈতিক অবস্থান জানিয়ে, ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী আতিয়ার রহমান রবি।

শুক্রবার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একজন পরিচিত আওয়ামী লীগ নেতার মুখে এমন বক্তব্য শোনার পর স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। কেউ কেউ একে সময়ের বাস্তবতা বলে মন্তব্য করেছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে আখ্যা দিচ্ছেন। একজন লিখেছেন “উনি শুধু যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা ঘুরিয়ে দিয়েছেন”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দোকার নাসিরুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ঢাকায় অবস্থান করার কারণে তার সহধর্মিণী আনজুমান বানু স্থলাভিষিক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বোয়ালমারী উপজেলা বিএনপি সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মৌসুমী, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত, বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহীন প্রমুখ।

বিএনপির অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতার এই ধরনের বক্তব্য দেয়ার প্রসঙ্গে উপজেলা সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বলেন, “ তিনি ৩ বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আসলে তার ওপেন মঞ্চে এভাবে কথা বলা উচিত হয়নি। তার পরেও তিনি কেন এমনটি করলেন বুঝলাম না । আমরা তার এমন বক্তব্যে বিব্রত।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,048)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme