Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মিরসরাইয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

Posted on September 21, 2025September 21, 2025 by editor

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ এলাকায় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় কলেজ গেইট এলাকায় এ সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন।

আহতরা হলেন—মোহাম্মদ রাশেদ, আরিফুল ইসলাম, মনির হোসেন, রুমেল এবং ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্মআহবায়ক আরিফ হোসেন। এর মধ্যে আরিফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকালে নিজামপুর কলেজের ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দুপুরে দমদমা এলাকায় এক ছাত্রকে ধরে আনার জেরে বিকেলে ছাত্রদলের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে সন্ধ্যায় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় রকেট ল্যাঞ্চার দিয়ে হামলার অভিযোগ পাওয়া যায়। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক সালাউদ্দিন সেলিম অনুসারী, সাবেক কলেজ ছাত্রদল সভাপতি ফয়সাল চৌধুরী গ্রুপ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন অনুসারী ছাত্রদল নেতা নাঈম সরকারের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্মআহবায়ক ইলিয়াস হোসেন মাসুদ অভিযোগ করেন,“সকাল থেকে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার পর আমাদের গ্রুপের এক ছাত্রকে তুলে নেওয়া হয়। এরপর সন্ধ্যার আগে নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী নাঈম সরকার অস্ত্রধারী লোকজন এনে হামলা চালায়। এ সময় রকেট ল্যাঞ্চারের আঘাতে যুবদল নেতা আরিফ হোসেন গুরুতর আহত হন।”

অন্যদিকে ছাত্রদল নেতা নাঈম সরকার বলেন, ২৪-২৫ ব্যাচের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির অনুসারীরা উসকানি দেয় এবং সাধারণ ছাত্রদের অবরুদ্ধ করে রাখে। পরে আমাদের ওপর রকেট ল্যাঞ্চার ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, নিজামপুর কলেজ ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,055)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme