Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মনে আছে তো, কারেন্টের খাম্বা কেস: ফয়জুল করিম

Posted on July 7, 2025July 7, 2025 by editor

নিউজ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘২০০১ থেকে ২০০৫ পর্যন্ত শুধু দেখেছি খাম্বা কেস। মনে আছে তো, কারেন্টের খাম্বা কেস। ট্রান্সফার কেস। হাওয়া ভবন। কত ভবন আমরা দেখেছি। এখন দেখছি, ৯ মাসে ১৫০ খুন।’

রোববার (৬ জুলাই) বিকেলে রাজশাহীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, ‘আজকে বিএনপির চাঁদাবাজির অবস্থাটা কী? এমন কোনো জায়গা নেই, যেখানে চাঁদা তোলে না বিএনপি। আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি। এগুলো সামান্য। বরফের ওপরের অংশ যা দেখা যায়, নিচে তার চেয়ে অনেক বেশি থাকে। যতটুকু প্রকাশ পায়, তার চেয়ে হাজার গুণ বেশি তারা চাঁদাবাজি করতেছে।’

ফয়জুল করিম বলেন, ‘আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করেছে কে? এস আলম গ্রুপের সম্পত্তি কার কাছে? এস আলমের গাড়ি কার কাছে? খুঁজে দেখেন। আমার খোঁজার দরকার নেই।’

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘আমাকে একটা বক্তব্য শোনান, যে বক্তব্যের কারণে বিএনপি ভোট নিবে। একটা ন্যারেটিভ আমাকে দেন। একটা যুক্তি আমাকে প্লেস করুন, যে যুক্তির মানুষ বিএনপিকে ভোট দিবে। বিএনপি ১৯৯১-৯৬ ক্ষমতায় ছিল। যে বিএনপি ২০০১ থেকে ২০০৫ সালে ক্ষমতায় ছিল, সেই বিএনপি কেন ১৯৯৬ কিংবা ২০০৮ সালে ক্ষমতায় আসতে পারেনি কেন? বিপুল ভোটে হেরেছে কেন? বিএনপিকে ভোট দেওয়ার একটা কারণ আপনি দেখাতে পারবেন না। যদি বলেন উন্নয়ন উন্নয়ন, এর চেয়ে হাজার গুণ বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ। হাজার গুণ বেশি।’

তিনি বলেন, ‘এরপরেও আওয়ামী লীগকে কেন মানুষ প্রত্যাখ্যান করেছে? জুলুম, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, মানুষের অধিকার ক্ষুণ্ন করা, আজও বিএনপি সেই কাজটাই করছে। জুলুম করছে, অত্যাচার করছে। আওয়ামী লীগ এত উন্নয়ন করার পরেও যদি দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করে, তাহলে আপনি তো ক্ষমতায় আসেন নাই, আপনাকে প্রত্যাখ্যান করতে পারে না? এর জন্যই তো বিএনপি চায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। বক্তব্য দিল—আওয়ামী লীগ ঠেকাও। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে সবার জবানের মধ্যে একটা স্লোগান উঠবে—বিএনপি ঠেকাও। ভেবেছেন, আগের কেচ্ছাকাহিনিতে ভোট করবেন?’

ফয়জুল করিম বলেন, ‘বিএনপি ভাবতেছে, বিগত ইতিহাস থেকে যে বিগত দিনে বিএনপি এত ভোট পেয়েছে, আগামীতেও এত ভোট পাবে। তা বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গঠন হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে তারা ভারতে পালাইছে কেন? বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আজকে ক্ষমতায় নাই কেন? বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে, আগামীতেও পাবেন সেই চিন্তায় আছেন, কেন মানুষ ভোট দেবে? ওই যে ভোলাতে স্বামীকে আবদ্ধ করে তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য? কেন ভোট দেবে বিএনপিকে, আমাকে বলুন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme