Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ভোটের আগেই নিজেকে বিজয়ী ভাবছেন জামায়াত প্রার্থী ভিপি বাহাদুর

Posted on December 11, 2025December 11, 2025 by editor

ডেস্ক রিপোর্ট

এখনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলই ঘোষণা করা হয়নি। যদিও বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের আসনভিত্তিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের অগ্রিম নাম ঘোষণা করেছে। এ সকল প্রার্থীরা তফসিল ঘোষণার আগেই নির্বাচনি প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন। তাদেরই একজন কক্সবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের (ককসু) সাবেক ভিপি শহিদুল আলম বাহাদুর ওরফে ভিপি বাহাদুর। এই প্রার্থী গণসংযোগকালে নিজেকে ‘নিশ্চিত নির্বাচিত’ বলে দাবি করে রাজনীতির মাঠে আলোড়ন তুলেছেন। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়- ‘ইয়ান তো সিল মারা অইগেয়ুই, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ।’ যার শুদ্ধ বাংলা দাঁড়ায়- ‘এটি তো সিল মারা হয়ে গেছে। আমি এমপি হবো- এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত থেকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হতে শুরু করে। ‘রবিন খান’ নামের একটি প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তেই তা নানা মহলে আলোচনার সৃষ্টি করে। ফেসবুকে মন্তব্যকারীদের এখন প্রশ্ন- কক্সবাজার সদরে আসলে এমপি হচ্ছেন কে!

ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি শহিদুল আলম বাহাদুরকে প্রশ্ন করছেন- এখন কক্সবাজারে এমপি কে হবে? আপনার কি মনে হয়? প্রশ্নের জবাবেই আসে বাহাদুরের ওই বিতর্কিত মন্তব্য।

রবি নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘যেই যা বলুক শুনবার টাইম নাই। আমি দাঁড়িপাল্লা নিয়ে পড়ে থাকব’।

একইভাবে ওসমান নয়ন নামে একজন মন্তব্য করেন, ‘জেগেছে যুবক, জেগেছে ভোটার। ফেব্রুয়ারিতে হবে নির্বাচন- বিজয় হবে দাঁড়িপাল্লার।’

মোস্তফা কামাল নামে আরেকজন মন্তব্য করেন, ‘সিল মারা হয়ে গেছে- তাহলে এত প্রচারের প্রয়োজন কী! এই কথাই শেখ হাসিনাও বলত। এবার কি হাসিনা স্টাইলে ভোটের আশা জামায়াত করছে?’

ইসলামি ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত হয়ে ছাত্রনেতা থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়া শহিদুল আলম বাহাদুর ছিলেন কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের (ককসু) সাবেক সহ-সভাপতি (ভিপি)। সেই পরিচয় থেকেই স্থানীয়দের কাছে তিনি ‘ভিপি বাহাদুর’ নামেই বেশি পরিচিত। তিনি সর্বশেষ কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

জামায়াতে ইসলামির মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি মাঠে-ময়দানে কাজ করছেন। নির্বাচনি মাঠ গরম করতে গত ২৯ নভেম্বর ‘রান উইথ ভিপি বাহাদুর’ শিরোনামে কক্সবাজার শহরে একটি গণদৌড়েরও আয়োজন করেছিলেন তিনি।

শহিদুল আলম বাহাদুর গণমাধ্যমকে বলেন, জনগণের সমর্থন এবং আল্লাহর রহমতে আমরা বিজয়ী হবো। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

যুবকদের শিক্ষা ও প্রযুক্তি দক্ষতা বাড়াতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেয়া হবে বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামির এই সংসদ সদস্য প্রার্থী।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,048)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme