Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন নিজেই

Posted on July 3, 2025July 3, 2025 by editor

নিউজ ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরার বিষয়ে দীর্ঘ প্রতীক্ষায় থাকা দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে সরাসরি আশার আলো দেখালেন। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি স্পষ্ট করলেন, ফিরছেন খুব শিগগিরই।

গতকাল বুধবার (২ জুলাই) আয়োজিত এই ভার্চুয়াল সম্মেলনে তারেক রহমান আশা প্রকাশ করে জানান, খুব শিগগিরই দেশে ফিরছেন। তারেক রহমানের এই বার্তায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে।

নিজের বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেন। তারেক বলেন, “বড় দল মানেই বড় দায়িত্ব, বেশি ত্যাগ। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, বিএনপি তখনই রাজপথে নেমেছে। সেই ঐতিহ্যকে সামনে রেখে দলকে আরও সংগঠিত করা হচ্ছে।”

তিনি জোর দিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক ভিত্তি মজবুত করতে বিএনপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানেই দলের পথ খোঁজার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

দলের আত্মত্যাগ ও নমনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, “রাজনৈতিক সংস্কারের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে। অন্তর্বর্তী সরকারের বিষয়ে আমরা বহু ছাড় দিয়েছি, অনেক বিষয়ে একমত না হয়েও গণতন্ত্রের স্বার্থে অগ্রসর হয়েছি, যাতে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ সুগম হয়।”

নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় তারেক রহমান বলেন, “জনগণের সঙ্গেই থাকুন। বিএনপির সকল শক্তির উৎসই জনগণ। আমাদের আদর্শ ও নীতি জনগণের কাছে নিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রে আমরা বিশ্বাস করি বলেই দলেও এর চর্চা বজায় রাখতে চাই। ভিন্নমতকে শ্রদ্ধা করি, শুনি এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজি।”

এসময় দলের শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, “কোনো ব্যক্তির অপকর্মের দায় গোটা দলের ওপর পড়া উচিত নয়। এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। জনগণের সঙ্গে সম্পর্ক অটুট রাখা এবং তাদের আশা-আকাঙ্ক্ষা অনুসরণ করাই হবে বিএনপির মূল দায়িত্ব।”

তারেক রহমান শেষদিকে বলেন, “জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। যেন কেউ এই অধিকারকে হরণ বা ষড়যন্ত্রের মাধ্যমে দুর্বল করতে না পারে।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,051)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme