Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা শ্রমিকদল নেতার

Posted on June 27, 2025June 27, 2025 by editor

নিউজ ডেস্ক:

ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা করেছেন বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা আহ্বায়ক ওমর ফারুক (৪২)। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ জুন) রাতে ফেসবুক লাইভ করে তিনি বিষপান করেন।

লাইভ করার আগে ওমর ফারুক নিজের ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি আত্মহত্যার কারণ ব্যাখ্যা করেছেন।

সেখানে তিনি লেখেন, ‘আমি বিএনপি করে নিজের জীবন শেষ করে ফেললাম। আমি আর বাঁচতে চাই না। বিদায়…’

স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, লালমনিরহাট জেলা বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান তিনি।

তার ভাষ্য মতে, পাটগ্রাম উপজেলা বিএনপিতে কিছু ‘সুযোগসন্ধানী’ ও ‘সুবিধাবাদী’ চাঁদাবাজের দখল চলে এসেছে। যারা দলের ক্ষতি ছাড়া আর কিছুই করছে না। দলের জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন, মার খেয়েছেন, সংসার চালাতে হিমশিম খেয়েছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি।

তিনি আরও জানান, আগামীকাল তার মেয়ের এইচএসসি পরীক্ষা এবং এই পরিস্থিতিতে মেয়েটি পরীক্ষা দিতে পারবে কি না সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

ওমর ফারুক তার ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়েছেন, যেন ‘সুবিধাবাদীদের’ দল থেকে বাদ দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা বলছেন, ঘটনাটি মর্মান্তিক এবং তা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া দরকার।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওমর ফারুকের শারীরিক অবস্থা গুরুতর। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme