Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বিএনপি গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়েছে কেন, জানালেন কাদের

Posted on June 15, 2024 by Editor

জাগ্রতপাহাড় প্রতিবেদন

বিএনপি তাদের দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারাটি বাদ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি কেন ৭ ধারাটি তাদের দলীয় গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে, তার কারণও বলেছেন তিনি।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ প্রশ্ন তুলেন। 

২০১৮ সালে দলের গঠনতন্ত্রে সংশোধন আনে বিএনপি। তাতে দলীয় গঠনতন্ত্র থেকে ৭ নাম্বার ধারা বাদ দেওয়া হয়েছে। দল ভাঙার চেষ্টায় হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে এই আশঙ্কায় ধারাটি বাদ দেওয়া হয়েছে বলে জানায় বিএনপি। সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনেও (ইসি) জমা দিয়েছে দলটি।

এ প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়েছে। কারণ কী? কারণ ওই ৭ ধারায় বলা আছে কোনো দণ্ডপ্রাপ্ত ও দুর্নীতিবাজ ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না। এই ধারায় তারেক রহমান দোষী হয়ে যাচ্ছে। তাই তারেকের নির্দেশে মির্জা ফখরুল ইসলাম কলমের খোঁচায় এই ধারা বাদ দিয়েছেন।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী কাদের বলেন, অস্ত্র ও দুর্নীতির মামলায় তারেক রহমানের সাজা হয়েছে। তার আর কত সাজা হবে? তার তো সাজা হয়েছে। এখন তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি ভোগের ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী সে কথাই বলেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে বিএনপি আসবে না। বিএনপি যদি নির্বাচনে আসত, তাহলে গতবারের (একাদশ জাতীয় সংসদ নির্বাচন) মতো খারাপ ফলাফল হতো না। এটাই আমি মনে করি। কারণ সার্বিক পরিস্থিতির কারণে অপজিশনের (বিরোধী দল) একটা ভোট ছিল। কিন্তু তারেক রহমান মনে করে, যদি এই অবস্থায় বিএনপি ভালো করে এটার সুফল তো আমি পাচ্ছি না। এখন তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হবে! ফখরুল সাহেব নিজেও তারেকের ধমকের ওপর চলতে হয়। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme