বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস, উপদেষ্টা পদে ইয়াসিন

নিউজ ডেস্ক :

বিএনপির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নার্গিস বেগম। একই সঙ্গে দলের নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াসিনকে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে নার্গিস বেগম ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে আমিনুর রশীদ ইয়াসিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।