Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বিএনপির নেতাকর্মীরা মাঠে নামলে দুষ্কৃতকারীরা ভেসে যাবে: জয়নুল আবেদীন

Posted on September 30, 2025September 30, 2025 by editor

নিউজ ডেস্ক:

বিএনপির নেতাকর্মীরা মাঠে নামলে দুষ্কৃতকারীরা ভেসে যাবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেছেন, একটা পক্ষ পিআর-টিআর করছে। এই দেশে এখন আর পিআর-টিআর দিয়ে কিছু হবে না।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণসংযোগ ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, একটি দল সবসময় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটেছে। তাই কেউ যেন ষড়যন্ত্রের হাতিয়ার না হন।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে জয়নুল আবেদীন বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই বার্তা পৌঁছে দিতে আমি এসেছি।

শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। বিএনপি সবসময় ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেছে এবং আগামীতেও তা বজায় রাখবে।
বিএনপির এই নেতা আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের দোরগোড়ায় আসব, ইনশাআল্লাহ। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারলে মন্ত্রী হতে পারব কি-না জানি না।

তবে নির্বাচনী এলাকা বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব। এটা আমার অঙ্গীকার।

এ সময় তিনি উপজেলার প্রতিটি মণ্ডপে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, দুলাল চন্দ্র সাহা, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, বাবুগঞ্জ যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত প্রমুখ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,055)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme