Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার মৃত্যু: শ্রদ্ধা জানানোর সময় অর্ধশতাধিক মোবাইল চুরি

Posted on July 19, 2025July 19, 2025 by editor

নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের চারবারের সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের জানাজায় অর্ধশতাধিক ব্যক্তির মোবাইল ফোন ও নগদ টাকা চুরি হয়েছে।

আজ শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের জানাজায় হাজারো মানুষ যোগ দেন। এ সময় কিছু অসাধু লোক পরিকল্পিতভাবে জানাজার ভিড়ের মধ্যে মিশে লোকজনের মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে বলে অভিযোগ উঠেছে। জানাজায় শরিক হওয়া মুনসুর রহমান, আতিক, ইউনুস আলী, আলাউদ্দিন, আজাদ, শরিফুল ইসলাম, আহাদ, আরিফ, আব্দুল্লাহ, হায়দার আলী, আবুল কালামসহ অর্ধশতাধিক ব্যক্তি তাঁদের স্মার্টফোন ও নগদ টাকা হারিয়েছেন। ভুক্তভোগী অনেকে বলেন, এমন একটি শোকাবহ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে চুরির ঘটনা শুধু অমানবিকই নয়, এটি পুরো এলাকার মর্যাদাকে কলঙ্কিত করেছে। যাদের হৃদয়ে সামান্যতম ধর্মীয় অনুভূতি বা নৈতিকতা থাকে, তারা কখনো এমন জঘন্য কাজ করতে পারে না।

আজাদুর রহমান বলেন, ‘আমি যখন কফিনে পুষ্পস্তবক অর্পণ করি, তখন অনুভব করি, আমার পাঞ্জাবির পকেট থেকে কেউ একজন ফোন বের করে নিল। কিন্তু ভিড়ের কারণে চোর ধরতে পারিনি। পরে জেনেছি, শুধু আমারটা নয়, জানাজায় আসা ৫০-৬০ জনের স্মার্টফোন চুরি হয়েছে।’

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, যেসব ব্যক্তি ফোন হারিয়েছেন, তাঁরা প্রয়োজনীয় কাগজপত্রসহ সাধারণ ডায়েরি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,054)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme