Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাংলাদেশে মানুষের লেখা কোনো সংবিধান চলবে না, কোরআনের আইন চালু করি: অধ্যাপক মুজিবর

Posted on December 3, 2025December 3, 2025 by editor

নিউজ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবর রহমান বলেছেন, ৫৪ বছরে বাংলাদেশের সংসদে কোরআনের কোনো আইন পাস হয়নি। ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশে মানুষের লেখা কোনো সংবিধান চলবে না। আসুন আল্লাহর দেওয়া বিধান কোরআনের আইনকে বাংলাদেশে আইনে চালু করি।

বরিশালে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দফা দাবিতে ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমীর অধ্যাপক মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর আরো বলেন, যারা দেশকে অশান্ত করার প্রক্রিয়া করছেন তাদের জায়গা বাংলার জমিনে হবে না। এ দেশ নিয়ে যারা ছিনিমিনি করছেন তাদের বলতে চাই নির্বাচন নিয়ে আর ছিনি মিনি করার সুযোগ নেই। চরমোনাই পীর আরো বলেন, আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন, জাতীয় পার্টির শাসন দেখেছেন। ৫৩ বছরে মানুষ শান্তিতে ছিলো না, এক বারের জন্য হলেও মানষ এখন ইসলামের শাসন দেখতে চায়।

তিনি বলেন, ইসলামের পক্ষে রায় হলে কোনো মায়ের কোল খালি হবে না, দেশে কোনো চাঁদাবাজি, গুণ্ডামি থাকবে না, দুর্নীতি থাকবে না। তিনি বলেন, আজকের সমাবেশের উপস্থিতি প্রমান করে মানুষ ইসলামের পক্ষে রয়েছে। এ সমাবেশের সফলতার ফসল ঘরে তোলার জন্য ঘরে ঘরে দাওয়াত দিতে হবে। তিনি বলেন গত ৫৩ বছরে বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই। এক বারের জন্য হলেও ইসলামের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবর রহমানকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবর রহমান বলেন, আমরা অনেকে আগে পীর পছন্দ করতাম না। আমিও ছাত্রজীবনে এমনটা মনে করতাম। কিন্তু আজকে চরমোনাই পীর সাহেবের পাশে বসে মনে হলো তিনি শুধু পীর নন তিনি এদেশের ইসলাম প্রতিষ্ঠার একজন মহাবীর। তিনি বলেন, আমরা ৮দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তায়া’লা কুরআনে দুইটা দলের কথা বলেছেন। একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হিজবুশ শয়তান। সুতরাং আমরা আল্লাহর দলে থাকতে চাই। আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইন চালু করি। আমরা মানবরচিত আইনের সংবিধান দেখতে চাই না। মদিনার ইসলাম কায়েম করতে চাই। সংস্কারের মাধ্যমে আমরা সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিল করতে চাই।

তিনি বলেন, ৫৪ বছরে বাংলাদেশের সংসদে কোরআনের কোনো আইন পাস হয়নি। ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশে মানুষের লেখা কোনো সংবিধান চলবে না। আসুন আল্লাহর দেওয়া বিধান কোরআনের আইনকে বাংলাদেশে আইনে চালু করি।

মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হলে দেশের সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করবে। কেউ খাবে তো কেই খাবে না তা হবে না ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হলে এদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই স্বাধীনভাবে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও ধর্মীয় আচার পালন করবে।

তিনি বলেন, ইসলামী হুকুমত হলে দেশের সবাই একসাথে হাসবো একসাথে কাঁদবো, যদি খেয়ে থাকি তবে একসাথে খাবো, না খেয়ে থাকলে সবাই একসাথে না খেয়ে থাকবো।

তিনি বলেন, আজকের এ সমাবেশ দেখে কেবল জালিম ও চাঁদাবাজরাই নাখোশ হতে পারে, মুক্তিকামী মানুষ আশার আলো দেখবেন ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, দেশের উন্নয়নের নামে দেউলিয়াত্বে পৌঁছে দিয়েছেন। আপনাদের পায়ের মাটি সরে গেছে। এখনো যদি আপনারা না বুঝেন, “সেই ইতিহাসের পথ ধরতে হবে”।

শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা পালায় না” তিনি রান্না করা ভাতও খেয়ে যেতে পারেন নি। গণআন্দোলনের মুখে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিলো। আপনারা যদি জনগণের মনের অবস্থা না বুঝেন, নির্বাচন নিয়ে তালবাহানা করেন, তাহলে শেখ হাসিনার মতো আপনাদেরকেও মানুষ বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসির আজাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম প্রমুখ।

এদিকে ইসলামী সমমনা ৮ দলের সমাবেশকে কেন্দ্র করে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। সকাল থেকে বরিশাল জেলাসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার মুনষের পদচারনায় মুখরিত হয় বেলস্ পার্ক ময়দান। দুপুরের মধ্যে পুরো এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশে আগতরা জানান, নতুন দিনের সূচনায় ভূমিকা রাখবে এই সমাবেশ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,063)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme