Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে ব্যবধান কমছে তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের মধ্যে

Posted on February 7, 2026February 7, 2026 by editor

নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এমনটিই মনে করছেন ঢাকার ৪টি আসনের ভোটারদের অধিকাংশ ভোটার।যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও এডভোকেসি সংস্থা সোচ্চার- টর্চার ওয়াচডগ বাংলাদেশের জরিপে উঠে এসেছে, ভোটারদের ৪২.১ শতাংশই মনে করছেন তারেক রহমান হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) জরিপের ফলাফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।জরিপের ফলাফলে দেখা গেছে, আগামী জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কে হবেন? এমন প্রশ্নে সবচেয়ে বেশি ভোটার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কথা বলেছেন।তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে মনে করেন ৪২ দশমিক ১ শতাংশ ভোটার। তারপরই রয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রধানমন্ত্রী হতে পারেন এমন কথা জানিয়েছেন ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার।

জরিপের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ঢাকা-১৭, ঢাকা-১৫, ঢাকা-১১ ও ঢাকা-১৩ আসনের ২ হাজার ২৪১ জন ভোটারের মতামত নেওয়া হয়। তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল আসন্ন জাতীয় নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, তাতে প্রধানমন্ত্রী হবেন কে? জরিপে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন বলে মনে করেন মাত্র ১ দশমিক ৮ শতাংশ মানুষ।

তবে ১৬ দশমিক ২ শতাংশ মানুষ এ বিষয়ে মতামত দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেননি। আর ৪ দশমিক ১ শতাংশ মানুষ কে প্রধানমন্ত্রী হবেন, তা বলতে রাজি হননি।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪২ দশমিক ৪ শতাংশ পুরুষ ভোটার বলেছেন যে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর নারীদের ৪১ দশমিক ৭ শতাংশ ভোটার তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মতামত দিয়েছেন পুরুষদের ৩৪ দশমিক ৩ শতাংশ এবং নারীদের ৩৫ দশমিক ৫ শতাংশ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme