Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দলের একক মাতবরি থাকবে না : নুর

Posted on October 15, 2025October 15, 2025 by editor

নিউজ ডেস্ক:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। নির্বাচন রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকা বন্ধ করতে আমরা বাংলাদেশে পিআর পদ্ধতি চাইছি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হলে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দলের তত পার্সেন্ট সংসদ সদস্য পদ থাকবে। তখন আর একক দলের মাতবরি কিংবা ছড়ি ঘুরানো থাকবে না।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপায় পৌর মঞ্চ সর্বসাধারণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, কিছুদিন আগে আমার ওপর হামলা হয়েছিল। হামলাকারীরা দেখতে চেয়েছিল আমরা এক আছি কিনা। তারা দেখেছে বিএনপি, জামায়াতসহ সব দলগুলো একসঙ্গে ছিল। তখন সেই ক্ষমতালাভী দলটি ঐক্য দেখে পিছু হটছে। জুলাই বিপ্লবের পর আমরা আশা করছিলাম ঘুষ-দুর্নীতিমুক্ত দেশ হবে। সরকারি অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে প্রয়োজনে তাদের বেতন দ্বিগুণ থেকে তিনগুণ করে দিন। কোনো দুর্নীতি হতে পারবে না। আমরা চেয়েছি ঘুষ দুর্নীতি বন্ধ হবে। তা বন্ধ হয়নি, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি।

নুরুল হক নুর চলমান শিক্ষক আন্দোলনকে সমর্থন করে শিক্ষকদের দাবি আদায় আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, শিক্ষকদের বেতন সবার ঊর্ধ্বে হওয়া উচিত। শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক। শিক্ষকরা আমাদের গুরু। শিক্ষকদের চলমান ন্যায্য আন্দোলনকে আমরা পুরাপুরি সমর্থন করি।

নুর আরও বলেন, আগের দিন নেই; দিনের ভোট রাতে হবে, মেম্বারটা মাইরা দেন, চেয়ারম্যানটা আমরা মাইরা লইতাছি। সেই দিন আর নেই।

সভায় গলাচিপা উপজেলা জিওপি আহ্বায়ক মা. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মা. জাকির হাসন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিওপির উচ্চতর সদস্য কৃষিবিদ মা. শহিদুল ইসলাম ফাহিম ও মা. রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা জিওপি আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মা. শাহ আলম সিকদার, দশমিনা উপজেলা জিওপি আহ্বায়ক মা. লিয়ার হাসন, বাউফল উপজেলা জিওপি আহ্বায়ক হাবিবুর রহমান, বরিশালের জিওপি সাধারণ সম্পাদক মা. রফিকুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আবু নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, পটুয়াখালী জলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, পটুয়াখালী জলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি মা. ফারুক হাওলাদার প্রমুখ।

এর আগে নুরুল হক নুর বুধবার দুপুরের পর থেকে দশমিনা সদর, ঠাকুর বাজার, আরজবগি ও উলানিয়া বাজারে পথসভা করেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,062)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme