Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পার্থের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

Posted on January 12, 2026January 12, 2026 by editor

নিউজ ডেস্ক।

ভোলা-১ (সদর) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর। ফলে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বিকেল পাঁচটার দিকে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বিকেলে আইনজীবীর মাধ্যমে গোলাম নবী আলমগীরের প্রত্যাহারের আবেদনটি আমরা পেয়েছি। নির্বাচনী নিয়ম অনুযায়ী আবেদনটি গ্রহণ করা হয়েছে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ডিসেম্বর ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যা ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ১১ জানুয়ারি স্বাক্ষরিত এই আবেদনটি সোমবার আনুষ্ঠানিকভাবে জমা দেয়া হয়।

আন্দালিব রহমান পার্থ এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে তৎকালীন সরকারের বিরুদ্ধে তাঁর সরব ও প্রতিবাদী বক্তব্য দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবারের নির্বাচনেও তাঁকে ঘিরে জোটের নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোলা-১ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী মো. রফিজুল হোসেনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

বর্তমানে এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওবায়দুর রহমান, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আইনুর রহমান জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মিজানুর রহমান এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আশ্রাফ আলী। 

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,063)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme