Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নেতা–কর্মীদের আচরণে জনগণ অসন্তুষ্ট হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে: নজরুল ইসলাম

Posted on August 19, 2025August 19, 2025 by editor

নিউজ ডেস্ক:

বিএনপি নেতা–কর্মীদের আচরণে জনগণ অসন্তুষ্ট হলে তাতে দল ক্ষতিগ্রস্ত হবে। আর দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে শহীদ জিয়া এবং পুরো পরিবার অসম্মানিত হওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আমরা শুধু শহীদ জিয়াউর রহমানের কথা বলব কিন্তু তার মতো আচরণ করতে পারব না, খালেদা জিয়ার কথা বলব কিন্তু তার মতো আপসহীন হতে পারবে না, তারেক রহমানের কথা বলব কিন্তু তার মতো পরিশ্রম করতে পারব না, যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবো না, তা হবে না।

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, আমাদের আরও সৎ ভাবে কাজ করতে হবে, আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, আরও ভালোভাবে কাজ করতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পারি। নির্বাচন নিয়ে তিনি বলেন, সামনে একটা নির্বাচন আসছে, কেউ কেউ হয়তো পেছানোর চেষ্টা করতেছে। নির্বাচনে আমাদের তো জনগণের কাছে যেতে হবে। দলকে মর্যাদাবান করতে হবে। তাহলে শুধু আমরা ব্যক্তির কল্যাণের জন্য কাজ করতে পারব।

এদিকে, প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন- গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়ার পাশে থেকে জীবন বাজি রেখে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন আবদুস সালাম তালুকদার। তাঁর অবদান বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, নব্বইয়ের দশকে সামরিক শাসক এরশাদকে পদত্যাগে বাধ্য করার সময় সালাম তালুকদার ছিলেন খালেদা জিয়ার অন্যতম ভরসা। তার অবদান আজ নতুন করে স্মরণ করার সময় এসেছে। বিএনপির ইতিহাসে সালাম তালুকদার শুধু একজন সংগঠক ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের অগ্রসৈনিক।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন, বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন, আবদুস সালাম তালুকদারের পরিবারের সদস্যরা প্রমুখ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,055)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme