Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নেতাকে স্বাগত জানাতে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

Posted on July 23, 2025 by editor

নিউজ ডেস্ক:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী সমর্থক ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামতী আল আজিম কিন্ডার গার্ডেন স্কুল মাঠে প্রয়াত নেতা আব্দুল আউয়াল খান ও মাইস্টোনের বিমান দূর্ঘনার আহত ও নিহতদের জন্য দোয়া আয়োজন করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। অপরদিকে, কাশারিখোলা গ্রামে প্রয়াত নেতা আব্দুল আওয়াল খানের নিজ বাড়িতে একটি শোকসভা আয়োজন করে আব্দুল আওয়াল খান স্মৃতি সংসদ, এতেও প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সেলিম ভূইয়া।

সেলিম ভূইয়ার আগমন উপলক্ষ্যে দেবিদ্বার চান্দিনা সড়কের বিভিন্ন স্থানে তারেক মুন্সী ও রেজভী মুন্সীর সমর্থকরা সেলিম ভূইয়াকে স্বাগত জানায়, এক পর্যায়ে স্লোগানের মাঝেই দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেটি হাতাহাতি ও পরে সংঘর্ষে গড়ায়। এতে দুই গ্রুপের পাঁচ জন আহত হন।

আহতরা হলেন- দেবিদ্বার উপজেলা উপজেলা যুবদলের সহ-সভাপতি কায়ছার, সুলতানপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো: জহির উদ্দিন ও ধামতি ইউনিয়ন ছাত্রদলের ওয়ার্ড সভাপতি ফয়েজ ভূইয়া। আহতরা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং কেউ কেউ ভর্তি রয়েছেন বলে জানা যায়।

এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন,আমার কর্মীরা শান্তিপূর্ণভাবে অধ্যক্ষ সেলিম ভূইয়াকে রিসিভ করার জন্য দেবিদ্বার চান্দিনা সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয়, কাচিসাইর এলাকায় আসার পর তারেক মুন্সীর সমর্থকরা আমার কর্মীদের উপর উসকানিমূলক কথা বলে হাতাহাতি সৃষ্টি করে, পরে আমি নিজে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

অন্যদিকে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, কুমিল্লা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার সাথে আমি যাই এবং জেলা বিএনপির আয়োজনে ১ম শোক সভায় অংশ নেই, সভা শেষ করে বের হওয়ার পরে আমাদের কর্মীদের মাঝে হাতাহাতির খবর পেয়েছি, তবে বড় কোনো ঘটনা নয়। ব্যাপারটি সাংগঠনিকভাবে সমাধান করা হবে, এখানে আমার কর্মীরাও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তবে দেবিদ্বারে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামশুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, এই ঘটনায় ৯৯৯ থেকে কল আসায় তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় দুই পক্ষের কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,054)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme