Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নতুন দল নিবন্ধন, প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এনসিপি

Posted on August 10, 2025August 10, 2025 by editor

নিউজ ডেস্ক:

নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপিসহ মোট ১৬টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে কমিশনের সংশ্লিষ্ট শাখা। 

রবিবার (১০ আগস্ট) ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, এনসিপিসহ ১৬টি রাজনৈতিক দল নিবন্ধনের প্রাথমিক ধাপ পেরিয়েছে। এখন এসব দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করে দেখা হবে।

এর আগে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন জমা পড়ে ১৪৫টি দলের পক্ষ থেকে। তবে নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রাথমিক যাচাইয়ে কোনো দলই উত্তীর্ণ হতে পারেনি। ফলে, প্রয়োজনীয় ঘাটতি পূরণে গত ২২ জুন এসব দলকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয় ৩ আগস্ট বিকেল ৫টা।

নিবন্ধনের নিয়ম অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা কমিটি এবং ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। প্রতিটি কমিটিতে ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণ জমা দিতে হয়। এছাড়াও, দলের কেউ যদি সংসদ সদস্য হয়ে থাকেন অথবা আগের নির্বাচনে কমপক্ষে ৫ শতাংশ ভোট পেয়ে থাকেন, সেটিও নিবন্ধনের জন্য যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে দলগুলোর আবেদন প্রাথমিকভাবে বাছাই করে নির্বাচন কমিশন। এরপর মাঠপর্যায়ে তদন্ত শেষে দলগুলোর তথ্য যাচাই করে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আপত্তি ও দাবির জন্য সুযোগ দেওয়া হয়। আপত্তি উঠলে তা শুনানি শেষে নিষ্পত্তি করা হয়। কোনো আপত্তি না থাকলে, দলটিকে নিবন্ধন সনদ প্রদান করে নির্বাচন কমিশন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme