Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ আজ, লেজুড়বৃত্তির রাজনীতিতে না থাকার ঘোষণা

Posted on February 26, 2025February 26, 2025 by editor

নিউজ ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে সাবেক সমন্বয়কদের উদ্যোগে একটি নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ বুধবার (২৬ মার্চ)। বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় রয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

সংগঠনটির সঙ্গে যুক্ত শিক্ষার্থী আল মাশনুন মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নতুন এই ছাত্রসংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। সংগঠনটি কোনো রাজনৈতিক দলের অধীনস্থ হবে না, বরং স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবে।

নেতাকর্মীদের মাসিক চাঁদার মাধ্যমে সংগঠনটির আর্থিক কার্যক্রম পরিচালিত হবে, তবে প্রয়োজনে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও অনুদান নেওয়া হতে পারে। সাংগঠনিক নির্বাচন ‘টপ টু বটম’ গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হবে এবং সদস্যপদ নির্দিষ্ট বয়সসীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। একজন শিক্ষার্থী ২৮ বছর বয়স পর্যন্ত সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ক্ষেত্রে অনার্সে ভর্তির পর থেকে সর্বোচ্চ সাত বছর সদস্যপদ বহাল থাকবে। অর্থাৎ, শুধুমাত্র ছাত্র অবস্থায় থেকেই সদস্যরা সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন।

নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করাকে সংগঠনটি বিশেষ গুরুত্ব দেবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। মূলধারার রাজনীতিতে নারীদের অনুপস্থিতি দূর করে সমান সুযোগ সৃষ্টি করা, রাজনৈতিক চর্চার পরিবেশ গড়ে তোলা এবং সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থাকে নারীবান্ধব করা তাদের অন্যতম লক্ষ্য।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme