Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

দুধ দিয়ে গোসল করে দলবলসহ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

Posted on January 27, 2026January 27, 2026 by editor

নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে দুধ দিয়ে গোসল করে প্রতীকী শুদ্ধির মাধ্যমে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা জালাল হাওলাদার। সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বগা প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের উপস্থিতিতে জালাল হাওলাদার দুধ দিয়ে গোসল করে তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের ‘প্রতীকী শুদ্ধি’র ঘোষণা দেন। জালাল হাওলাদার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তার সাথে যোগ দেওয়া নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন—বগা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস. এম. আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম এবং ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ।

দলত্যাগের কারণ ব্যাখ্যা করে জালাল হাওলাদার বলেন, ‘আমি শৈশব থেকেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। কিন্তু এবারের নির্বাচনে দল যাকে মনোনয়ন দিয়েছে, তিনি আমাদের মতো নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যায়ন করেননি। বরং আওয়ামী লীগের লোকজনকে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। এই অবজ্ঞা ও হতাশাই আমাকে জামায়াতে যোগ দিতে বাধ্য করেছে।’

নতুনদের স্বাগত জানিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘২৪-এর জুলাই বিপ্লবের পর একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষে জামায়াতে ইসলামী কাজ করছে। আমাদের সংস্কার ও বিচারের প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকায় বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা জামায়াতে আসছেন। আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ ও সুন্দর বাউফল গড়ে তুলতে চাই।’

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার জানান, কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,091)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme