Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর: মিন্টু

Posted on February 6, 2026February 6, 2026 by editor

নিউজ ডেস্ক:

ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। ব্যবসায় বিনিয়োগ করি মানুষের কর্মসংস্থানের জন্য। কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলান মানুষের জন্য। অথচ দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর, ব্যবসায়ীরা হয়ে যান মুনাফাখোর এবং কৃষকেরা হয়ে যান অপরাধী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আটটায় ফেনীর সোনাগাজী উপজেলার প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

মিন্টু বলেন, ১৯৮০ সাল থেকে রাজনীতি করে আসছি। মানুষের জীবনমান উন্নয়নের জন্য এমপি প্রার্থী হয়েছি। ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করেছি। কখনও ঋণের এক টাকাও মওকুফ চাইনি। আমাকে ঋণখেলাপি বা ব্যাংক থেকে ঋণ মাফ নিয়েছি এটার প্রমাণ কেউ দিতে পারবে না।

বিরোধী দলের চালানো অপপ্রচার নিয়ে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তিড়িং-বিড়িং করে আর আমার বিরুদ্ধে অপপ্রচার করে। এখন এপস্টেইন নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, অথচ সেখানে যাওয়ার আমার কোনো সামর্থ্যই নাই। সেখানে বিল গেটস, ক্লিনটন ও বিশ্বের ধনীদের নাম এসেছে।  তারা এখন আমার নামে অপপ্রচার করছে। 

মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার কথা জানিয়ে তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সংসদে স্বাধীন সাংবাদিকতার কথা বলব। করপোরেট হাউস মালিকদের নামে গণমাধ্যমের নিবন্ধনের বিরুদ্ধে অবস্থান নিব।  উন্নয়নের ক্ষেত্রে দুই উপজেলায় কোনো বৈষম্য থাকবে না।

মতবিনিময়কালে সোনাগাজীতে গ্যাস সংযোগ, উচ্চশিক্ষার ব্যবস্থা, মুছাপুর রেগুলেটর নির্মাণ, লালপুলে আন্ডার পাস, অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান, রাস্তা-ঘাট উন্নয়নসহ জনগণ থেকে সংগৃহীত সকল সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। 

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা ও প্রার্থীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সলিম উল্যাহ মেজবাহসহ সোনাগাজীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme