Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

জামায়াতের হাত ধরেও আ.লীগের পুনর্বাসন হতে পারে: রুমিন ফারহানা

Posted on September 3, 2025September 3, 2025 by editor

নিউজ ডেস্ক:

জাতীয় পার্টির হাত ধরে দেশের রাজনীতিতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে; এমনই শঙ্কার কথা যখন রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। তখনই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার মন্তব্য, আওয়ামী লীগ পুনর্বাসন হলে জামায়াতের কাঁধে ভর করেও হতে পারে। 

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে এমন কথাই বলেছেন রুমিন ফারহানা।

জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসনের যে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আপনি গ্যারান্টি দেন কিভাবে যে জামায়াতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মীরা আছেন তারা প্রাণ বাঁচাতে, জান বাঁচাতে, সম্পদ বাঁচাতে, বাড়ি বাঁচাতে, ঘর বাঁচাতে, বউ বাঁচাতে, বাচ্চা বাঁচাতে জামায়াতে গিয়ে জয়েন দিয়েছে! 

তিনি আরও বলেন, আমরা তো দেখছি। এই জামায়াতে ইসলামী কি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই? তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন?

জামায়াতের নেতাকর্মীরা ভোল বদল করেছে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ যদি ফেরে আওয়ামী লীগ তো জামায়াত দিয়েও ফিরতে পারে। জামায়াতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেল হাঁসের বাচ্চা।

তিনি আরও বলেন, ছিল তারা আওয়ামী লীগ, হয়ে গেল এখন শিবিরের প্রার্থী। দেখছেন না? দেখছেন তো আপনারা? তো তাহলে কে কার ঘাড়ে ভর করে কোথায় আসবে এটা তো গুপ্ত রাজনীতি। যারা করে তাদেরকে দিয়ে তো আপনি এটার গ্যারান্টি দিতে পারবেন না।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,060)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme