Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

জয় ও তারেক রহমানের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য দেখছি না: ফয়জুল করীম

Posted on August 23, 2025August 23, 2025 by editor

নিউজ ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিগত ফ্যাসিস্ট আমলে জয় বলেছিলেন, কোনো অবস্থাতেই যেন মৌলবাদী উত্থান না হয়। এখন একই কথা তারেক রহমানও বলছেন। জয়ের বক্তব্য ও তারেক রহমানের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না।

শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এত দিন যাদের ভোটে নির্বাচিত হয়েছেন, সেগুলো দক্ষিণপন্থিদের ভোট ছিল। এক সময় আপনারা মৌলবাদীদের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। এখন তার বিপক্ষে কথা বলছেন কেন? এত দিন মৌলবাদীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কিন্তু তারা এখন তা বুঝতে শিখেছে। মৌলবাদীদের সঙ্গে এত বছর প্রতারণা করা হয়েছে। তাদের দাবি দাওয়া কেউ বাস্তবায়ন করে নাই।

তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। বিগত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে পারেনি। আপনারা দেখবেন ইতোমধ্যে যেই দলগুলো ক্ষমতায় গিয়েছিল, তারা ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনের আগে যতগুলি ইশতেহার দিয়েছে, সেসব ইশতেহারে সমস্ত দফাগুলো বাস্তবায়ন করতে পারে নাই। তারাই আগামীতে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছে।

মুফতি ফয়জুল করীম বলেন, দক্ষিণ উত্থান হচ্ছে, আজকে মৌলবাদের উত্থান হচ্ছে, গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তব্য দিচ্ছেন। সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। আমি বলবো, ৯২ শতাংশ মুসলমানের দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠিত হবে—এতে আশ্চর্যের কিছু নেই। বরং না হলে সেটাই আশ্চর্যের। তিনি আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি জানান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি ইউসুফ আহমাদ মানসুরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সমাবেশ শেষে একটি র‍্যালি বের করা হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme