Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ছিনতাইকারী ছাত্রলীগ কর্মী হলেন জাবিতে হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক

Posted on August 8, 2025August 8, 2025 by editor

নিউজ ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২১নং হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হলেন ছিনতাইয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত সাবেক ছাত্রলীগ কর্মী।

শুক্রবার (৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত ২১ নং হল ছাত্রদলের হল কমিটিতে এ নাম দেওয়া হয়।

সিনিয়র যুগ্ম সম্পাদক পদধারী সবেক এ ছাত্রলীগ কর্মীর নাম ইমরান নাজিজ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৫১ ব্যাচের ছাত্র।

গত বছরের ৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে এক সিন্ডিকেট সভায় ছিনতাইয়ে জড়িত থাকার অপরাধে তাকে ৯ মাসের জন্য বহিষ্কার করা হয়। এর আগে একই বছরের ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা চার বহিরাগত শিক্ষার্থীকে আটকে রেখে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করে অভিযুক্ত নাজিজ। এরপর তাদের কাছ থেকে ১০ হাজার টাকা ও তাদের কাছে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় অভিযুক্ত নাজিজ। এসময় তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।

ছাত্রদলের কমিটিতে বহিষ্কৃত এ ছাত্রলীগের পদ পাওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে ছাত্রদলের জাবি শাখার সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, আমরা বিষয়টি নিয়ে অবগত ছিলাম না। তবে এ ধরনের অভিযোগের প্রমাণ কারও বিরুদ্ধে পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ইতোমধ্যে আমরা বিষয়টি নিয়ে অবগত হয়েছি। আমরা প্রমাণ সংগ্রহ করছি। তদন্ত করে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে জাবি ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে মেয়েদের ৬ টি হল ও ছেলেদের ১১ টি হলের কমিটি প্রকাশ করা হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,055)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme