Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

ছাত্র সংসদ নির্বাচনে ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না : মির্জা ফখরুল

Posted on January 9, 2026January 9, 2026 by editor

নিউজ ডেস্ক:

ছাত্র সংসদ নির্বাচনে ফলাফলের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের (ছাত্র সংসদ) নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি। আশা করি, এবারও সেভাবে প্রভাব পড়বে না।’ আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় এ কথা বলেন তিনি।ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের সাফল্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিষয়টি গভীরভাবে গবেষণা করা প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্য ছাত্রসংগঠনগুলো বিশ্ববিদ্যালয়গুলোয় কাজ করার সুযোগ পায়নি; বিশেষ করে ছাত্রদলকে ঢুকতেই দেওয়া হয়নি। বলা যায়, তাদের অবাঞ্ছিত করে রাখা হয়েছিল। এ কারণে ছাত্রদলসহ অন্য সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়গুলোয় সেভাবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, সেটাতে আমি খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি কিন্তু সরকারের তরফ থেকে সে ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা আশা করব যে, সরকার এ ব্যাপারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং নির্বাচনের সময় এই ঘটনাগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

১২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঠাকুরগাঁও সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তার এটা একটা ব্যক্তিগত সফরই বলা যাবে। কারণ ওনি আসছেন নিজের গ্রামে বগুড়ায়। সেখান থেকে তিনি রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি দিনাজপুরে যাবেন তার নানির কবর জিয়ারত করতে। সেখান থেকে তিনি ঠাকুরগাঁওয়ে আসবেন, আমাদের এখানে কয়েকজন শহীদ আছেন, তার মধ্যে একজন শহীদের কবর তিনি জিয়ারত করবেন এবং পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বড় একটি দোয়া মাহফিল হবে, সেখানে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে তিনি পঞ্চগড় যাবেন। তারেক রহমান যখন দেশে আসেন, তখন তাকে সংবর্ধনা জানাতে ঢাকায় লাখ লাখ নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। তিনি যখন জেলাগুলোয় যাচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই সেখানকার নেতা–কর্মীরা আরও বেশি উজ্জীবিত হবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি নেতা–কর্মীদের গণভোটে ‘না’ বলার পক্ষে প্রচারণা চালানো নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আপনারা ফেসবুকেই এসব দেখতে পাচ্ছেন। তবে দলের অবস্থান সেটি নয়। আমরা নিজেরাই একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেটাই হয়েছে। সংস্কার বিষয়ে যে গণভোট হচ্ছে, সেই সংস্কারের বিষয়গুলো ২০১৬ ও ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে আমরাই জাতির সামনে তুলে ধরেছিলাম। সংস্কার আমাদের মজ্জাগত। এটি একটি চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। সেখানে “না” বলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,063)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme