Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

চট্টগ্রাম-৮ আসনে গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহ

Posted on November 5, 2025November 5, 2025 by editor

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-বায়েজিদ আংশিক) আসনে বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ গণসংযোগ করার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ বুধবার বিকেলে হামজারবাগ এলাকায় গণসংযোগে অংশ নেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর ওপর গুলিবর্ষণ করে। এতে তিনি এবং সঙ্গে থাকা আরও দুজন গুলিবিদ্ধ হন।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, “নির্বাচনী প্রচারণাকালে নগর বিএনপির আহ্বায়কসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সক্রিয় এরশাদ উল্লাহ বর্তমানে মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় চট্টগ্রাম–৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ছিল।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,052)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme