Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কুষ্টিয়ায় বিএনপি কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত ৩

Posted on February 4, 2026February 4, 2026 by editor

নিউজ ডেস্ক:

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিরোধ মীমাংসার জন্য আয়োজিত সালিশে বিএনপি কর্মীদের ওপর জামায়াত ও শিবির কর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

বিএনপির দাবি, হামলায় তাদের ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জামায়াতের দাবি তাদের দুই কর্মীও আহত হয়েছেন।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে খোকসা উপজেলার মাসালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে উভয়পক্ষ এটা নিয়ে আর বাড়াবাড়ি করবে না বলে জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হোসেনের কর্মী-সমর্থকরা ভোটের প্রচারণায় যান। এ সময় এক বৃদ্ধ ভোটার জানান,তিনি ভোট ধানের শীষে দেবেন। এ নিয়ে সেখানে বিএনপি ও জামায়াত কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এই বিরোধ মেটাতে বুধবার সকালে উভয়পক্ষের বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। সকালে এই বৈঠক শুরু হওয়ার এক পর্যায়ে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে জামায়াত ও শিবির কর্মী সমর্থকরা বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বিএনপির পক্ষে দাবি করা হয়েছে তাদের ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়েছেন। এদিকে আহত বিএনপি কর্মী খাইরুল, তুহিন ও নিজামকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা জানান,জামায়াত ও শিবির কর্মীরা তাদের ওপরে চাইনিজ কুড়াল ও চাইনিজ স্টিক দিয়ে হামলা চালায়।

এদিকে ওই আসনে জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসেন দাবি করেছেন,সালিশে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তার দলের ও দুজন আহত হয়েছেন।

অন্যদিকে কুষ্টিয়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুর রাজ্জাক বাচ্চু দাবি করেন, তার দলের অন্তত ১২ জন কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, “সালিশ বৈঠকে তাদের অল্প কয়েকজন লোক উপস্থিত ছিলেন। আর জামায়াত ইসলামী পূর্বপরিকল্পনা অনুযায়ী ২৫-৩০ জন লোক সেখানে হাজির করেন। বৈঠক চলাকালে উত্তেজনো দেখা দিলে জামায়াত-শিবির কর্মীরা অতর্কিতে তার দলের কর্মীদের ওপর হামলা চালায়। তারা জামায়াত কর্মীদের ওপর কোনো হামলা করেননি।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme