Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

কার্ড দেওয়ার লোভ দেখিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

Posted on January 27, 2026January 27, 2026 by editor

নিউজ ডেস্ক:

আগে আমরা দেখতাম পাঁচশত বা এক হাজার টাকা দিয়ে ভোট কেনা হতো। এখন বিভিন্ন কার্ড দেওয়ার লোভ দেখিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পদযাত্রায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষকে উন্নয়নের ও সমৃদ্ধির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার বিরোধিতা করছে। কোন কোন দল বিভিন্ন ভাতা দেওয়া মাধ্যমে দেশকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে। আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশ একটা স্মার্ট কার্ডের মাধ্যমে সকল নাগরিক সেবা দিচ্ছে। অথচ আমরা দেখছি একটি দল আলাদা আলাদা কার্ড দেয়ার লোভ দেখিয়ে জনগণকে ভোগান্তিতে ফেলার চেষ্টা করেছে। যখন পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে ও একটি স্মার্ট কার্ডের মধ্য দিয়ে সকল সেবা নিশ্চিত করছে। তখন বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার লোভ দেখিয়ে ভোট ম্যানিপুলেশন করার চেষ্টা করছে একটা দল। বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই। তারা সবকিছু দেখতে পায় এখন সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে। পৃথিবীর অন্যান্য দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা বাংলাদেশের মানুষ দেখতে পায়। সুতরাং বাংলাদেশের মানুষকে পেছনের দিকে নিয়ে যাওয়ার কোনো ষড়যন্ত্র সফল হবে না।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ আরো বলেন, আমরা এগারো দলীয় ঐক্য জোট বেকার ভাতা দিতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে তাদেরকে দুর্বল করে রাখতে চাই না। আমরা বেকারদের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চাই। তাদের কর্মসংস্থান নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ পেছনের দিকে নয় সমৃদ্ধির ও উন্নতির দিকে এগিয়ে যাবে। আমরা দেখছি একটি দল জাতীয়তাবাদের রাজনীতির কথা বলে। কিন্তু তাদের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশী নাগরিক। আপনি একদিকে জাতীয়তাবাদের কথা বলছেন। আবার বিদেশি নাগরিকত্ব ধারীদের মনোনয়ন দিয়ে জাতীয়তাবাদকে হাস্যকর বানিয়ে ফেলছেন। আপনাকে নিজের দলের মধ্যে আগে জাতীয়তাবাদ নিশ্চিত করতে হবে।

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, তারা দিল্লিতে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। অথচ আমরা দেখছি তারা ঋণ খেলাফিদেরকে সংসদ সদস্য প্রার্থী করেছে। এই ঋণ খেলাপিরা আপনার আমার কষ্টের ব্যাংকে রাখা টাকা বিদেশে পাচার করছে। আমেরিকা, ব্রিটেন ও কানাডার বেগমপাড়াসহ বিভিন্ন জায়গায় দ্বিতীয় বাড়ি করছে এবং সেখানে তাদের নাগরিকত্ব রয়েছে। তাদেরকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে তারা আর জাতীয়তাবাদ ধারণ করে না।

এনসিপির নির্বাচনি পদযাত্রায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াত আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, নাগরিক পাটির উপজেলা আহ্বায়ক মো: মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,091)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme