Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

এক ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী নয়: জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে জামায়াতের সমর্থন

Posted on April 26, 2025April 26, 2025 by editor

নিউজ ডেস্ক :

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সভা শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার প্রস্তাবও আমরা উত্থাপন করেছি। দশ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে সভায় অংশ নিয়ে সোয়া ৫টা পর্যন্ত আলোচনা করেছি। তিনি জানান, আলোচনা পুরোপুরি শেষ হয়নি, পরবর্তীতে আবার বৈঠক হবে।

ডা. তাহের জানান, এক ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে। আর্টিকেল ৭০-এর সংশোধনের প্রস্তাবের বেশিরভাগ অংশের সঙ্গে একমত হয়েছে দলটি। তবে দলীয় অবস্থানের বাইরে সংসদ সদস্যদের মত প্রকাশের সুযোগ রাখতে অর্থবিল, বাজেট অনুমোদন ও আস্থা ভোটের বাইরে ব্যতিক্রম রাখার পক্ষে মত দিয়েছে জামায়াত।

ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠনের প্রস্তাবনাও আলোচনায় আসে। এ বিষয়ে নীতিগত একমত হলেও রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে ওই কাউন্সিলের বাইরে রাখার পরামর্শ দিয়েছে জামায়াত।

ডা. তাহের আরও বলেন, নির্বাচনী ব্যবস্থায় আনুপাতিক প্রতিনিধি (পিআর) পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছি, যা নির্বাচনী দুর্নীতি, ভোট ডাকাতি ও টাকার প্রভাব কমাতে সহায়ক হবে। বিশ্বের প্রায় ৬০টি দেশে এ পদ্ধতি অনুসরণ করা হয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রয়োজনীয়তার কথাও সভায় তুলে ধরা হয়েছে।

তিনি জানান, মূলত সংবিধান সংশোধন বিষয়ে আলোচনা হয়েছে। সংবিধান কীভাবে পরিবর্তন করা হবে এবং নারী আসন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এখনও বাকি রয়েছে। পাশাপাশি বহুত্ববাদ পুরোপুরি বাদ দেওয়ার দাবিও পেশ করা হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme