Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আ.লীগের কলকাতার ‘পার্টি অফিস’ দেশ-বিদেশে থাকা নেতা-কর্মীরাই অর্থ দিয়ে চালাচ্ছে: ওবায়দুল কাদের

Posted on August 8, 2025August 8, 2025 by editor

নিউজ ডেস্ক:

ভারতের কলকাতার লাগোয়া এক ব্যস্ত উপনগরীতে একটি বাণিজ্যিক ভবনের অষ্টম তলায় এখন নিয়মিত যাতায়াত করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতা। এই ভবনের একটি ছোট অফিসঘরকে ঘিরেই এখন চালানো হচ্ছে দলের অঘোষিত ‘পার্টি অফিস’।

বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই পার্টি অফিসের চেহারা, সেখানে চলমান রাজনৈতিক তৎপরতা এবং ভারতে অবস্থানরত নেতাদের অর্থায়নের উৎস।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগের একটি বড় অংশ ভারতে অবস্থান করছে। প্রথমদিকে তারা বিভিন্ন নেতার বাসায় ছোট পরিসরে বৈঠক করতেন। পরে প্রয়োজন দেখা দেয় একটি নির্দিষ্ট স্থানের। সেই সূত্রেই তৈরি হয় এই বাণিজ্যিক অফিসঘরটি, যেখানে এখন ৩০-৩৫ জন নেতা গাদাগাদি করে বৈঠক করেন। বড় পরিসরের সভা হয় ভাড়া করা রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হলে।

তবে এই অফিসের কোনো বাহ্যিক পরিচয় নেই। না কোনো সাইনবোর্ড, না শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর ছবি—সবই রাখা হয়েছে গোপন। এক নেতা জানান, ‘আমরা চাইনি ঘরটির পরিচিতি বাইরে প্রকাশ পাক। এটি কেবল আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছি।’

এই অফিসে নিয়মিত যাতায়াত করেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা। কেউ বাসা ভাড়া নিয়ে পরিবারসহ থাকছেন, কেউবা কয়েকজন মিলে একটি ফ্ল্যাটে থাকছেন। বিবিসির তথ্যমতে, অন্তত ৮০ জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য এবং প্রায় ২০০ জন নেতা এখন কলকাতা ও তার আশপাশে বসবাস করছেন।

এই দীর্ঘমেয়াদি প্রবাস জীবনে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার জন্য অর্থের প্রয়োজনীয়তা অনিবার্য। এই অর্থ আসে কোথা থেকে—সেই প্রশ্নের জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অগাস্টের পর যে অন্ধকার নেমেছে, তা অতিক্রম করা কঠিন। এই সময়ে দেশ-বিদেশে থাকা নেতা-কর্মীরাই সাহায্য করছেন। কর্মীরা কষ্ট করছেন, তবে মনোবলই মূল শক্তি।’

কলকাতায় ‘পার্টি অফিস’ খুলে চলছে আওয়ামী লীগের কার্যক্রমকলকাতায় ‘পার্টি অফিস’ খুলে চলছে আওয়ামী লীগের কার্যক্রম
দলের অন্যান্য নেতারাও জানান, অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা ব্যক্তিগত খরচের টাকা পাঠাচ্ছেন। কেউ কেউ নিজেদের সঞ্চয়ের ওপর নির্ভর করছেন।

সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলেন, ‘আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হয়েছে। ঢাকায় গাড়ি ছাড়া চলা যেত না, এখন গণপরিবহনেই চলি। আমি একটি ফ্ল্যাটে তিনজনের সঙ্গে থাকি। বাস, ট্রেন, মেট্রো, এমনকি সহকর্মীর বাইকেও চড়ি। কখনও কয়েকজন মিলে ট্যাক্সি নিয়ে ভাগাভাগি করে ভাড়া দিই।’

ভার্চুয়াল মাধ্যমে চালানো দলীয় কার্যক্রমের জন্য খরচ তুলনামূলক কম হলেও নেতা-কর্মীদের জীবনযাপন নির্বাহ করতে গিয়ে অনেকেই আর্থিক চাপে আছেন। তবু রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার বিষয়ে তারা সংকল্পবদ্ধ বলেই জানান।

এদিকে এই দলীয় কার্যক্রম কতদিন চলবে এবং কবে তারা দেশে ফিরবেন—সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলেননি।

ওবায়দুল কাদের বলেন, ‘দিনক্ষণ ঠিক করে রাজনৈতিক লড়াই হয় না, আবার লড়াই ছাড়া উপায়ও নেই।’

সূত্র: বিবিসি

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,052)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme