Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

Posted on February 2, 2026February 2, 2026 by editor

নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে বিএনপি’তে যোগদান করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী। এসময় বিএনপির পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছার সঙ্গে বরণ করে নেয়া হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে সরাইল উপজেলা’র কালিকচ্ছ ইউনিয়নের লস্কর বাড়ি মোড়ে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে কালিকচ্ছ ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্ত, সাবেক সভাপতি কাছু মিয়া ও সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথের নেতৃত্বে কমিটির অন্যান্যরা বিএনপিতে যোগ দেন।

আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসার কারণ হিসাবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্ত বলেন, আমরা এতদিন ভুল পথে ছিলাম, দীর্ঘদিন আওয়ামী লীগ করলেও কখনো কারো ক্ষতি করিনি। এখন দেশের যে প্রেক্ষাপট আমাদের ত বাঁচতে হবে, নেত্রী যেহেতু দেশে নাই কাকে দেখে দলে থাকবো। তা-ই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার বাল্যবন্ধু সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু’র হাত ধরে বিএনপিতে যোগ দিলাম।

এসময় যোগদান অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন।

এছাড়াও কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান প্রসঙ্গে উপস্থিত বিএনপি নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল জাত ধর্মের মানুষের নিরাপদ আশ্রয়স্থল। আজকে যোগদান করা নেতাকর্মীদের মাঝে সনাতন ধর্মাবলম্বী’র অনেকেই রয়েছে। আগামী দিনে তারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে বলে আমরা আশাবাদী।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,126)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme