নিউজ ডেস্ক :
বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্টদের সঙ্গে বিএনপির পূর্বনির্ধারিত ইফতার মাহফিল অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামীকাল রোববার (৯ মার্চ) ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে। তবে ইফতার মাহফিলটি পরবর্তীতে কবে আয়োজন করা হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।